শেখ এহছানুল হক খোকন, কুয়েত সিটি, কুয়েত প্রতিনিধি: ৪৯তম মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে সকাল ৯টায় বাংলাদেশ দূতালয়ে দিবসটি উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন, কুরআন তেলোয়াত, সমবেত কন্ঠে জাতীয় সংগীত পরিবেশন, বাংলাদেশ থেকে প্রেরিত বাণী সমূহ পাঠ ও দিবসের উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় কুয়েতে বিভিন্ন শ্রেণী পেশার প্রবাসী বাংলাদেশি ও কমিউনিটির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। দেশ ও জাতির কল্যানে দোয়া মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয় সকালের অনুষ্ঠান।

এছাড়াও মঙ্গলবার ২৬ মার্চ সন্ধ্যায় কুয়েত সিটির জে ডব্লিউ ম্যারিয়ট হোটেলে সন্ধ্যা ৭টায় কুয়েত এর বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও কুটনৈতিকদের সম্মানে অভ্যর্থনাও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এস এম আবুল কালাম ও দূতাবাস কর্মকর্তারা আগত অতিথিদের অভ্যর্থনা জানান।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুয়েতের পানি, বিদ্যু ও জ্বালানী মন্ত্রী ড. খালেদ আলী আল ফাদেল। এছাড়াও কুয়েতের বিভিন্ন মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তা ও বিএমসি কর্মকর্তা, বাংলাদেশ দূতাবাস, বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা অংশগ্রহণ করেন।

রাষ্ট্রদূত তার বক্তব্যে দেশের স্বাধীনতা অর্জন বঙ্গবন্ধুর অবদান, বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড ও বাংলাদেশ এখন বিদেশিদের কাছে একটি মডেল উল্লেখ করে তার বক্তব্যে তুলে ধরেন। তিনি আরো বলেন, অতীতের মত আগামীতেও বাংলাদেশের সঙ্গে কূটনৈতিকভাবে কুয়েত সহ সকল দেশের সাথে সুসর্ম্পক আরো জোরদার হবে। কেক কাটার পর প্রবাসী বাংলাদেশি পরিবারদের হাতের তৈরি নানা রকমের সুস্বাদু পিঠা প্রদর্শন ও প্রীতিভোজের মধ্য দিয়ে শেষ হয় রাতের অনুষ্ঠান।