প্রবাস মেলা ডেস্ক: করোনার কারণে দীর্ঘ দেড় বছর বন্ধ থাকার পর আজ থেকে কুয়েতে বাংলাদেশ বিমানের সরাসরি ফ্লাইট চালু হচ্ছে। এতে কম খরচে যেমন ছুটিতে আটকে পড়া প্রবাসীরা নিজেদের কর্মস্থলে ফিরতে পারবেন, তেমনি প্রবাসীরাও যেতে পারবেন দেশে। এতে খুশি প্রবাসীরা।
কুয়েত এয়ারওয়েজ ও জাজিরা এয়ারলাইন্স আগেই বাংলাদেশ থেকে সরাসরি ফ্লাইট চালু করেছে। কুয়েত সিভিল অ্যাভিয়েশন কর্তৃপক্ষের অনুমতি পাওয়ার পর এবার সরাসরি ফ্লাইট চালু করলো বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ফলে এখন থেকে অল্প খরচে কময়ে কুয়েতে যাতায়াত করতে পারবেন যাত্রীরা। ফ্লাইট চালুর খবর প্রকাশের পরপরই বিমান বাংলাদেশের অফিসে ভিড় করছেন প্রবাসীরা।
সপ্তাহে রবি ও মঙ্গলবার দু’টি ফ্লাইট পরিচালনা করবে বিমান বাংলাদেশ। ১০ অক্টোবর ২০২১, রবিবার শতাধিক যাত্রী নিয়ে প্রথম ফ্লাইটটি বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.৪৫ মিনিটে ঢাকা থেকে কুয়েতের উদ্দেশ্যে ছেড়ে যাবে।