প্রবাস মেলা ডেস্ক: ইউক্রেনের রাজধানী কিয়েভের এক শহরের তেলের ডিপোতে আঘাত হেনেছে রাশিয়ান রকেট। ভ্যাসিলকিভ শহরের এই ডিপোতে হামলার একাধিক খবর পাওয়া গেছে।
স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে শহরটির মেয়র নাটালিয়া বালাসিনোভিচ এবং ইউক্রেন সরকারের উপদেষ্টা অ্যান্টন জেরাশেঙ্কো উভয়েই তেলের ডিপোতে হামলার খবর নিশ্চিত করেছেন।
Vasylkiv, oil depot on fire pic.twitter.com/hbd1RKJ3OU
— OSINTtechnical (@Osinttechnical) February 26, 2022
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ফুটেজে দেখা গেছে, তেলের ডিপোটি থেকে বিশালাকার আগুনের ফুলকি উড়তে দেখা গেছে।
সূত্র: বিবিসি