প্রবাস মেলা ডেস্ক: আলো ঝলমলে উৎসবের আমেজে মজে থাকার কথা সবার সেখানেই অন্ধকার আর সুনসান নীরবতা। সিনেমা মানেই আনন্দ, তারকা আর উৎসব। তবে এখানে চিত্র কিছুটা ভিন্ন। আছে সিনেমার পোস্টার, নির্মাতা, প্রযোজক সবই, কেবল নেই শুধু মুখরতা।
কান চলচ্চিত্র উৎসবের ৭৬তম আসরে প্রথমবারের মতো বাংলাদেশি স্টল বসেছে। লক্ষ্য বাংলাদেশের সিনেমা শিল্পকে বিশ্ব দরবারে পরিচিত করে তোলা। তবে অন্যান্য স্টলের আড়ম্বরটা আর নানা আয়োজনের কাছে খেই হারিয়েছে বাংলাদেশের স্টল। যেখানে বিএফডিসির নাম থাকলেও নেই সংশ্লিষ্ট কোনো ব্যক্তির দেখা।
অনেকটা নিরুপায় হয়ে নিজের সিনেমার পোস্টার নিয়ে নিজেই বাংলাদেশের স্টলে আসন নিয়েছেন নির্মাতা অরণ্য আনোয়ার। যদিও কণ্ঠে ছিল অভিযোগের
কান চলচ্চিত্র উৎসবের বাণিজ্যিক শাখা মার্শে দ্যু ফিল্ম বিভাগের আওতায় ২০ মে পালে ই থিয়েটারে দেখানো হবে পরীমণি অভিনীত ও অরণ্য আনোয়ার পরিচালিত মা চলচ্চিত্রটি।
এ বছর ফ্রান্সের উপকূলীয় এলাকা ফ্রেঞ্চ রিভেরায় এ উৎসবের আয়োজন করা হয়েছে। কান সৈকতে এসে ভিড় করেছে বিশ্বের দামি সব ইয়ট (প্রমোদতরি)। যেগুলো বোঝাই করে এসেছেন বিশ্বের অনেক নামি-দামি শিল্পী-নির্মাতা-প্রযোজক। পাশাপাশি পালে ভবনের দুই পাশে তৈরি হয়েছে অসংখ্য প্যাভিলিয়ন। যেটাকে বলা হয়ে থাকে উৎসবের বাণিজ্যিক শাখা মার্শে দ্যু ফিল্ম।