আখি সীমা কাওসার, রোম, ইতালি প্রতিনিধি: সামাজিক ও অরাজনৈতিক সংগঠন, কানেক্ট বাংলাদেশ প্রবাসীদের একটি সংগঠন । বাংলাদেশের উন্নয়ন ও প্রবাসীদের অধিকার, এই স্লোগানকে সামনে রেখে ‘কানেক্ট বাংলাদেশ ইতালির সমন্বয়ক কমিটি পুনর্গঠন করা হয়েছে। ১৭ মার্চ ২০২১ সন্ধ্যা ৭টায় কানেক্ট বাংলাদেশ (সিবি) ইতালি সমন্বয়ক কমিটি ও পরিকল্পনা পরিষদের এক যৌথসভায় কমিটি পুনর্গঠন করা হয়।
ভার্চুয়াল সভায় সভাপতিত্ব করেন আঁখি সীমা কাউসার ও সঞ্চালনায় ছিলেন জিএম নাজমুল আহসান তুহিন। সভায় সংগঠনের নীতি, লক্ষ্য, উদ্দেশ্যকে সামনে রেখে ২০ ও ২১ মার্চের সম্মেলন নিয়ে আলোচনা করা হয়।

পরিকল্পনা পরিষদের পক্ষ থেকে অংশগ্রহণ করেন- কুদরত উল্লাহ, তোফায়েল আহমদ মুক্তা, রহমত সাদি, আঁখি সীমা কাউসার ও মনসুর চোধুরী। এছাড়াও ইতালি সমন্বয়ক কমিটির পক্ষ থেকে অংশগ্রহণ করেন- কেন্দ্রীয় সমন্বয়ক অ্যাডভোকেট কামরুজ্জামান (রোম), সাংবাদিক জিএম নাজমুল আহসান তুহিন (রোম), সেহেলী সুলতানা মিতা (রোম), সিরাজুল ইসলাম (ব্রেসিয়া), আবুল বাসের (ব্রেসিয়া), মো: নাসিম হোসেন, জিয়াউল হক, মো: আসাদ উল্লাহ, মো: ফিরোজ খান, খন্দকার মাসুম আহমেদ (রোম) প্রমুখ।
পরে সবার সম্মতিতে অ্যাডভোকেট কামরুজ্জামান ‘সিবি’ ইতালি সমন্বয়ক কমিটি পুনর্গঠনের প্রস্তাব করেন, পাশাপাশি একটি কমিটির প্রস্তাব করেন। বিগত সভায় আঁখি সীমা কাউসার, আলম শাহ ও কামরুজ্জামানকে চলতি সভায় একটি নতুন কমিটি প্রস্তাব করার দায়িত্ব দেয়া হয়। প্রস্তাবিত এ কমিটি সর্বসম্মতিতে গৃহীত হয়।
কানেক্ট বাংলাদেশ (সিবি) ইতালি সমন্বয়ক কমিটির প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট মো: কামরুজ্জামান কমল। সমন্বয়ক সচিব গাজী মো: নাজমুল আহসান তুহিন। সমন্বয়ক (অর্থ) আব্দুল সাকিব, সমম্বয়ক সদস্য- জমির হোসেন, সৈয়দ কামরুল সারোয়ার (ভেনিস), জিয়াবুল হক, দেলোয়ার হোসেন (বোলজানো), আলী হোসেন মাস্টার (বলোনিয়া), ফরিদ আলী বিশ্বাস (বোলজানো), আলহাজ মো: আবুল বাসার (ব্রেসিয়া), মো: সিরাজুল ইসলাম (ব্রেসিয়া), মো: ফিরোজ খান (রোম), খন্দকার মো: মাসুম আহমেদ (রোম), সেহেলী সুলতানা (রোম) ও আতিকুর রহমান পলাশ (তেরেন্ত)।
অন্যদের মধ্যে সদস্য- আফজাল হোসেন রোমান (রোম), এবিএম আসাদুল্লাহ (তরিনো), মাসুম বিল্লাহ (রোম), মো: রাসেল মিয়া (পেশকারা), আমির হোসেন লিটন (রোম), মো: সাইউম (রোম), মো: নাসিম হোসেন, কালাম মাদবর (ব্রেসিয়া), মামুন আল কবির (ব্রেসিয়া), আবুল কাওসার (ভেনিস), মো: নোমান মিয়া (ভেনিস), মো: রিয়াজুল ইসলাম, সায়মা ইসলাম হামিম (ভেনিস), মো: শাহিন গাজী (মিলান), তুহিন খোন্দকার (মিলান), রিয়াজুল ইসলাম কাওসার (মিলান), মো: ফোরকান মিয়া (রোম), মো: গফুর মিয়া (ভেনিস), মো: আরিফ হোসেন (ভেনিস), মো: আতাউর রহমান (পালেরমো), মোরফিকুল ইসলাম (পাদোভা), মো: সোহাগ হোসেন অভি (পাদোভা), মো: রুবেল হোসেন প্রমুখ।
উল্লেখ্য, বাংলাদেশের উন্নয়ন ও প্রবাসীদের অধিকার এই স্লোগানকে সামনে রেখে আন্তর্জাতিক এ সংগঠন আরও বহুদূর এগিয়ে যেতে সবার ভ্রাতৃত্ববোধ গড়ে তুলতে আহ্বান করা হয় ভার্চুয়াল সভায়।