আখি সীমা কাওসার, রোম, ইতালি প্রতিনিধি: ১৪ সেপ্টেম্বর ২০২১ বিকাল ৪টা (ইউরোপ সময়), কানেক্ট বাংলাদেশ এর নবগঠিত উপদেষ্টা পরিষদ ও কেন্দ্রীয় পরিকল্পনা পরিষদের এক অনলাইন (ফেইসবুক কনফারেন্স রুমের মাধ্যমে) যৌথসভা অনুষ্ঠিত হয়।
দেড় ঘণ্টা স্থায়ী এ সভায় উপদেষ্টাদের মধ্যে কায়সার আহমদ, মোহাম্মদ ইদ্রিস, মানিক সরকার, রাজু আহমেদ খান ও শাহ মোহাম্মদ আনোয়ার হোসাইন উপস্থিত ছিলেন। পরিকল্পনা পরিষদের মধ্যে উপস্থিত ছিলেন রহমত সাদি, কুদরত উল্লাহ, তোফায়েল আহমেদ মুক্তা, নজরুল ইসলাম জহির, আলম শাহ, আফসার হোসেন নীলু ও মনসুর চৌধুরী।
এছাড়া ব্যস্ততার কারণে অনুপুস্থিত থাকার জন্য দুঃখ প্রকাশ করেন পরিকল্পনা পরিষদের সদস্য এ বি এম সালেহ উদ্দিন, আখি সীমা কাওসার, কামরুজ্জমান ও পরিকল্পনা পরিষদের সদস্য শিবলী সাদিক।
সভায় বাংলাদেশে বর্তমানে অবস্থানরত ও বসবাসরত প্রায় ২০ লাখ বিদেশ ফেরত প্রবাসীর জীবন সংগ্রাম ও প্রতি বছর প্রায় ৫০ লাখ প্রবাসীর স্বদেশ ভ্রমণের খুব সুন্দর চিত্র ফুটে উঠে। দেশে বসবাসরত প্রায় ২০ লাখ বিদেশ ফেরত প্রবাসী দেশের উন্নয়নে বলিষ্ট ভূমিকা রাখছে। এই সকল বিদেশ ফেরত প্রবাসী তাদের সততা, দক্ষতা, কর্ম অভিজ্ঞতা, স্বদেশপ্রেম, মানুষের প্রতি মমতা সর্বমহলে আজ প্রসংশিত। প্রতিটি স্থানীয় সরকার নির্বাচনে তারা অংশগ্রহণ করছে।
অন্যদিকে নানা নতুন নতুন উন্নয়ন প্রকল্প তারা বাস্তবায়ন করে যাচ্ছে। কৃষি এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্প উন্নয়নে তারা বৈপ্লবিক ভূমিকা রেখে যাচ্ছে। প্রায় প্রতি বছর ৫০ লাখ প্রবাসীর স্বদেশ ভ্রমণ ও এ আগমন উপলক্ষে তাদের বিশাল অংকের টাকা বাংলাদেশে ব্যয়, দেশের অর্থনীতিতে বড় ধরণের গতি আনছে। এছাড়া আজ প্রবাসীরা দেশ ও বিদেশের বাণিজ্যে বড় সেতু বন্ধন হয়ে দাঁড়িয়েছে যেটা গণমাধ্যমের প্রতিবেদনে জানা যায়। এছাড়াও প্রতি বছর প্রায় ২৩ বিলিয়ন রেমিটেন্স প্রবাহ আজ বাংলাদেশ উন্নয়ন বাজেটের প্রায় পুরাটাই যোগান দিয়ে যাচ্ছে।
উপদেষ্টা রাজু আহমেদ খান কানেক্ট বাংলাদেশ সমর্থক ফোরাম গড়ে তোলার প্রস্তাব করেন। সর্বোপরি এই প্রথম অনুষ্ঠিত ‘পরিচিতি পর্ব ও কুশল বিনিময়’ সভায় ‘বাংলাদেশের উন্নয়ন ও প্রবাসীদের অধিকার প্রতিষ্ঠা’ প্রশ্নে সকলের নানা প্রাসঙ্গিক আলোচনা আগামীদিনে এই সংগঠনের এগিয়ে যেতে সাহস যোগাবে। আগামী দুমাস পর আবারও এমন একটি যৌথসভা অনুষ্ঠানের পরামর্শ দেয়া হয়। সকল উপদেষ্টাকে তাদের যে কোন গুরুত্বপূর্ণ মতামত ও পরামর্শ এই ফোরামে তুলে ধরার অনুরোধ করা হয়।