হাকিকুল ইসলাম খোকন, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র প্রতিনিধি: সম্প্রতি প্রবাস মেলা’র সুহৃদ বিশিষ্ট ব্যবসায়ী ও শেরপুর আওয়ামীলীগ নেতা লুৎফর রহমান নতুন এক ব্যক্তিগত ভ্রমণে কানাডা ভিজিট করেন। এসময় তিনি কানাডায় বসবাসরত অনেক কৃতি প্রবাসীর সাথে সৌজন্য সাক্ষাত করেন এবং প্রবাস মেলা’র সৌজন্য কপি উপহার দেন। তারই অংশ হিসেবে কবি মৌ মধুবন্তী’র হাতে প্রবাস মেলা’র সৌজন্য কপি তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন নাট্যকার ও নাট্যনির্দেশক হাবিবুল্লহ দুলাল ও রেখা হাবিবুল্লাহ। আবার লুৎফর রহমান নতুনকে মৌ মধুবন্তীও তার লেখা ‘নুনের দু:খ’ কবিতার বইটি উপহার দেন।

কানাডা প্রবাসী বাংলাদেশি কবি মৌ মধুবন্তী’র মোট ৬ টা কাব্যগ্রন্থ রয়েছে, ১টি কাব্যগ্রন্থ বাংলা, ইংরেজী ও স্প্যানিশ ভাষায় প্রকাশিত হয়। বাংলায় এর নাম ‘আমি এক খন্ড বাংলাদেশ’ ইংরেজীতে Bangladesh My soil My Soul, আর স্প্যানিশ এ Bangladesh Mi Tierra Mi Alma. শহুরে আবহ নিয়ে গল্প সংকলন রয়েছে ১টি। দু’টো অনলাইন কবিতা-পত্রিকা-কবিতাচর্চা ও খেলাঘর এর সম্পাদনার পাশাপাশি তিনি আবৃত্তি, নাটকে অভিনয়, উপস্থাপনা করেন। তিনি ললিতকন্ঠ স্বরশৈলীর নন্দন বন্ধনীর এক্সিকিউটিভ ডাইরেক্টর।
বাংলাদেশ প্যাভিলিয়ন,বুয়েনেস এয়ার্স বুক ফেয়ার, ২০২০ সালে আর্জেন্টিনায় আহবায়ক হিসেবে অংশগ্রহণ করবেন।
গত সাত বছর ধরে চালের গুড়া পিঠা উতসব, বিসিসিএস, টরন্টোতে আহবায়ক হিসাবে কাজ করছেন।
কবি ও লেখক হিসেবে তিনি অনেক আন্তর্জাতিক এ্যাওয়ার্ড লাভ করেন। এর মধ্যে উল্লেখযোগ্য হলো কবিতা চর্চা এ্যাওয়ার্ড-২০১৭, ডিস্টিংগুইসড গেস্ট এ্যাওয়ার্ড-২০১৯ (মুনির মেইজিদ ফাউন্ডেশান অফ আর্টস এন্ড কালচার, বুখারেস্ট, রুমানিয়া), হানান আওয়াদ পীচ এ্যাওয়ার্ড-২০১৯ (পেন প্যালেস্টাইন ইন্টারন্যাশানাল)।
উল্লেখ্য, ২০০৫ সালে মৌ মধুবন্তী’র কাব্যগ্রন্থ ‘রক্ত নদী একা’ থেকে কবিতাগুচ্ছ নিয়ে আবৃত্তিকার মামুন ইমতিয়াজ ও সঙ্গীতা চৌধুরীর যুগলকণ্ঠে একটি আবৃত্তির ক্যাসেট লেজার ভিশন থেকে প্রকাশিত হয়।