মো: ছালাহ উদ্দিন, বার্সেলোনা, স্পেন: কাতালোনীয়া আওয়ামী যুবলীগ, বঙ্গবন্ধু পরিষদ ও স্বেচ্ছাসেবক লীগের যৌথ উদ্যোগে বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার সন্ধ্যায় বার্সেলোনার স্থানীয় একটি রেস্টুরেন্টে বঙ্গবন্ধু পরিষদের সভাপতি শাহ আলম স্বাধীনের সভাপতিত্বে ও যুবলীগের সাধারণ সম্পাদক আনিসুর রহমান বিজয়ের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সান্তা কোলমা আওয়ামীলীগের সভাপতি নাজমুল আলম শফিক এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্পেন আওয়ামী লীগ নেতা মুহিবুল হাসান কয়েস।
স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নজরুল ইসলামের পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া ৪৯তম বিজয় দিবস ২০১৯ উপলক্ষে আলোচনা সভায় প্রধান বক্ত্যা হিসেবে বক্তব্য রাখেন যুবলীগের সভাপতি কাজী আমির হোসেন আমু।
আলোচনা সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন সান্তা কোলমা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুখলেছুর রহমান নাসিম, যুগ্ম সম্পাদক মিজানুর রহমান, যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো: ছালাহ উদ্দিন, সহ সাংগঠনিক সম্পাদক আবুল হাসান, সহ সভাপতি নুর মোহাম্মদ নুরু, বঙ্গবন্ধু পরিষদের সহ সভাপতি হানিফ শরিফ, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান সুহেল, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মির্জা আব্দুস সালাম, সাংগঠনিক সম্পাদক মাসুদ মিয়া,উপদেস্টা আং গনি, উপদেস্টা গাজী মোহাম্মদ।

আলোচনা সভায় বক্তারা পরম শ্রদ্ধার সাথে স্মরণ করেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বাঙালির অবিসংবাদিত নেতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং জাতীয় চার নেতাসহ বীর মুক্তিযোদ্ধাদের, যাদের আত্মত্যাগের কারণে আজকের এই স্বাধীন বাংলাদেশ এবং লাল সবুজের পতাকা। বক্তারা বলেন বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আমরা প্রবাসে আওয়ামী লীগের রাজনীতি করি এবং বাংলাদেশেকে মনের মধ্যে লালন করে দেশের জাতীয় দিবসগুলা পালন করে থাকি।এছাড়া নেতারা বাংলাদেশ আওয়ামীলীগের নতুন কমিটিকে অভিনন্দন জানান।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন যুবলীগ নেতা মুকিত হোসাইন, সাবেল আহমদ, লিমন আহমদ বিজয়, মুবিন খাঁন, সুজাদুর রহমান, হাবিবুর রহমান প্রমুখ।
আলোচনা সভা শেষ হয় মোনাজাতের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের ত্রিশ লক্ষ শহীদ মুক্তিযোদ্ধা, দু-লক্ষ সম্ভ্রম হারানো মা-বোন সহ ১৯৭৫ এর ঘাতকদের বুলেটে নিহত জাতির জনক বঙ্গবন্ধু ও তার পরিবারের সকল শহীদদের রোহের আত্মার মাগফেরাত কামনা করা হয়।