ক ম জামাল উদ্দীন: কলম একাডেমি লন্ডন এর চট্টগ্রাম জেলা কমিটির উদ্যোগে কবি সমাবেশ ও ইফতার মাহফিল ৮ এপ্রিল ২০২২ সি আর বি তাসফিয়া গার্ডেনের উদ্যানে অনুষ্ঠিত হয়।
উক্ত সমাবেশে প্রধান অতিথির আসন অলংকৃত করেছেন কলম একাডেমি লন্ডন এর প্রতিষ্ঠাতা পরিচালক সুদূর লন্ডন থেকে আগত সবার প্রাণ প্রিয় কবি, সাহিত্যিক, গবেষক, বিশিষ্ট শিক্ষাবিদ, বহুমুখী প্রতিভার অধিকারী সাহিত্যের বাতিঘর উপাধিপ্রাপ্ত অধ্যাপক নজরুল ইসলাম হাবিবী।
চট্টগ্রাম জেলা কমিটির অভিষক উপলক্ষে কাব্যমণি করুণা আচার্য এর সভাপতিত্বে সভার কার্যক্রম শুরু করেন প্রতিষ্ঠিত শিশু সাহিত্যিক ও এডভোকেট সুসেন কান্তি দাশ। অনুষ্ঠানের শুরুতে কোরান তেলওয়াত করেন কবি ও বীর মুক্তি যোদ্ধা মোহা: আরিফুর রহমান আরিফ। তারপর পরিচয় পর্ব শেষে শুভেচ্ছা বক্তব্য দেন কবি ও গল্পকার কবির কাঞ্চন। কলম একাডেমি লন্ডন এর উপর বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক ও চট্টগ্রাম বিভাগীয় সভাপতি কবি কুতুবউদ্দিন বখতেয়ার, কবি ও গল্পকার বিপুল বড়ুয়া, কেন্দ্রীয় উপদেষ্টা জিতেন্দ্র লাল বড়ুয়া, বিশিষ্ট ছড়া সাহিত্যিক ও সম্পাদক অমিত বড়ুয়া, ডা. প্রনব প্রসাদ দাশ, ইউনুস মেহেদী,মোহাম্মদ বেলাল হোসেন সিরাজী ও কলম সাংবাদিক ইউনিট এর আহবায়ক ক ম জামাল উদ্দীন।
ইসলামী গান পরিবেশন করেছেন গীতিকার ও সুরকার হোসাইন ইব্রাহীম, গজল পরিবেশন করেছেন কবি পারভীন আক্তার। মারফতি গান পরিবেশন করেছেন কবি ও গীতিকার আবদুল হাকিম।
কবিতা পাঠে অংশ গ্রহন করেছেন কবি মোফাচ্ছেল হক শাহেদ,কবি আলমগীর হোসাইন, কবি হুমায়ুন আবিদ, কবি মুজিবুর রহমান, কবি তুষার কান্তি বড়ুয়া, কবি রাসু বড়ুয়া, কবি রাসেল ভুঁইয়া, কবি নুরউদ্দিন,কবি নারায়ন দে, কবি প্রদ্যোত বড়ুয়া, কবির কাঞ্চন, ছড়াকার সুসেন কান্তি দাশ।
আরো আমাদের মাঝে উপস্থিত ছিলেন শ্রেষ্ঠ সংগঠক কাব্যফুল মোহা: কামরুল ইসলাম, প্রচার সম্পাদক ফারদিন এহসান রাফি, প্রিয় তানজিল জিমাম। মোহাম্মদ সাকিব,নারায়ন দে, মোহা: নুরউদ্দিন, ডা. প্রনব প্রসাদ দাশ, ইউনুস মেহেদীসহ অনেকে কলম একাডেমি লন্ডন এ যোগ দিয়েছেন।সমাবেশে আরো উপস্থিত ছিলেন প্রিয় তানজিল জিমাম।
পরিশেষে প্রধান অতিথি অধ্যাপক নজরুল ইসলাম হাবিবী ২০২২-২০২৩ চট্টগ্রাম জেলা কমিটির অভিষেক ঘোষণা করেন। উনার শ্রুতিমধুর বক্তব্যে উঠে আসেন অনন্ত ভালোবাসা ও দেশ প্রেমের কথা। উনি বলেছেন আমি তো অন্তর চোখে পৃথিবীর সকল প্রাণীর কষ্ট অনুভব করি। প্রশান্ত মহাসাগরের ঢেউ দেখি কতোনা আনন্দ জাগে। কেউ কি বুঝতে চাইছে কতো আকুলতা, কতো বেদনার আর্তনাথ বইছে ঢেউয়ে। গাছের পুরাতন পাতা ঝরে গিয়ে নতুন পাতা গজায়, দরিয়ার মাঝি কতো বেদনা মিশানো সুর তুলে বলেছেন, মা তোর বদনখানি মলিন হলে আমি নয়ন জলেভাসি। যদি তা হয়, তবে আমরা পথে ঘাটে ময়লা আবর্জনা ফেলতে পারিনা। পানের ফিক ফেলে রাস্তা নষ্ট করতে পারিনা। সিগারেটের ধোঁয়া ছেড়ে পরিবেশ বরবাদ করতে পারিনা। মোট কথা আমাদের দেশপ্রেম থাকতে হবে। তিনি সর্বদা সাহিত্য ও মানবতার ধ্যান জ্ঞান আহরণে ব্যস্ত থাকেন। আলোচনার শেষপর্বটা সভাপতি সবাইকে আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জানিয়ে ইফতার পাটিতে আহ্বান জানান। সুন্দর এক মনোজ্ঞ সমাবেশে ইফতারপাটি সুসম্পন্ন হয়।