প্রবাস মেলা ডেস্ক: কলকাতার জনপ্রিয় নির্মাতা অরিন্দম শীলের পরিচালনায় নতুন এক ওয়েব সিরিজে কাজ করেছেন বাংলাদেশি অভিনেতা আরিফিন শুভ।
এর আগে ৩০ জুলাই আরিফিন শুভ নিজের ভেরিফায়েড ফেসবুকে নির্মাতা অরিন্দম শীলের সঙ্গে একটি ছবি পোস্ট করেছেন।
পোস্টে আরিফিন শুভ লিখেছেন, ‘কি কথা তাহাদের..?’
সত্তরের দশকে কলকাতায় সংঘটিত সুরূপা গুহর মৃত্যুরহস্য নিয়ে নির্মিত হয়েছে ‘উনিশে এপ্রিল’। সত্য ঘটনা অবলম্বনে নির্মিত থ্রিলার ঘরানার আট পর্বের এই সিরিজে অভিনয় করছেন এই নায়ক।
জানা যায়, কলকাতার বিভিন্ন লোকেশনে টানা ২০ দিন শুটিং শেষ করে দেশে ফিরেছেন শুভ। সিরিজটিতে একজন শিক্ষাবিদের চরিত্রে দেখা যাবে তাকে। এমন চরিত্রে তাকে আগে দেখা যায়নি। চলতি মাসের শেষ দিকে একটি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে সিরিজটি।