প্রবাস মেলা ডেস্ক: কলকাতার মিডিয়া সেন্টারে ১২ মার্চ বিকাল ৪.৩০ টায় বাংলাদেশের লেখক শিমুল পারভীন তার ৫১ তম গ্রন্থ ‘ক্যানভাসে কবিতা’ এর মোড়ক উন্মোচন করা হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টেকনো ইন্ডিয়া গ্রুপের এমডি কথা সাহিত্যিক সত্যম রায় চৌধুরী, কবি মৃদুল ঘোষ, বাচিক শিল্পী জগন্নাথ বসু, উর্মিমালা বসু, দেবব্রত দেবরায়, প্রকাশক স্বপনকুমার ঘোষ, সাংবাদিক সুদীপ্ত রায়, উপস্থাপক বিপ্লব গাঙ্গুলি সহ অনেক কবি সাহিত্যক ও মিডিয়া ব্যক্তিত্বরা।
বইমেলার অন্যতম প্রধান ব্যক্তিত্ব পত্রভারতী প্রকাশনার সম্পাদক ত্রিদীপ কুমার চট্টোপাধ্যায় বলেন দু দেশের মানুষের এই মেলবন্ধন যেন অব্যাহত থাকে। এপার ওপারের কাঁটাতার যেন না থাকে কবিতার মধ্য দিয়ে শিমুল বুঝিয়ে দিয়েছেন দারুণভাবে।
কবি শিমুল পারভীন তার ২০০টি কবিতা সাজিয়েছেন সুনিপুণভাবে। প্রথমে দেশ, একুশ, স্বাধীনতা, বঙ্গবন্ধু কে নিয়ে তারপর প্রেম প্রকৃতি, যুগল, নারী বিষয়ক, পুরুষ কন্ঠের কবিতা, ব্যঙ্গাত্নক কবিতা এরপর ১৪টি ঐতিহাসিক পত্রকাব্য (কাল্পনিক) আর শ্রুতিনাটক ৬টা। শেষ কবিতা সৌমিত্র চট্টপাধ্যায়কে স্মরণ করে। প্রত্যেকটি কবিতাই আবৃত্তি উপযোগী এবং মঞ্চ উচ্চারণের দাবীদার। কাব্যগ্রন্থটি সকল কাব্য হাতে পৌছে যাবে এমন আশাবাদ ব্যক্ত করেন লেখক।
পরদিন সিস্টার নিবেদিতা স্টলে কবি বীথি চট্টোপাধ্যায়, মন্ত্রী শোভনকুমার, বিধায়ক দেবাশীষ কুমার, দেবযানী কুমার, সত্যমরায়ের উপস্থিতিতে আরও একবার মোড়ক উন্মোচন করা হয়। অনুষ্ঠানে ক্যানভাসে কবিতা গ্রন্থ থেকে আবৃত্তি পাঠ করেন শিমুল পারভীন।