রানা সাত্তার, চট্টগ্রাম প্রতিনিধি:
দিন দিন চট্টগ্রামে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা ও বাড়ছে মৃত্যুও। দুটো তালিকাতেই প্রতিদিন যোগ হচ্ছে নতুন নতুন নাম ও সংখ্যা।বাদ পরছেনা ধনী-গরীব, পাবলিক ও প্রশাসনের লোকজন। লাফিয়ে লাফিয়ে জ্যামিতিক হারে বেড়ে চলেছে। এবার আক্রান্তের তালিকায় নতুন করে যোগ হলেন বন্দর নগরী অন্যতম প্রিয় ব্যাক্তি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার মো. মাহবুবর রহমান রিপন। ৮ জুন, ২০২০ সোমবার রাতে চট্টগ্রামে করোনা পরীক্ষার ল্যাব থেকে আসা নমুনার ফলাফলে সিএমপির শীর্ষ এই কর্মকর্তার শরীরে করোনাভাইরাস পজেটিভ বলে জানা যায়। তবে তার স্ত্রীর নমুনা নেগেটিভ এসেছে বলে জানা গেছে।

নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার ও জনসংযোগ কর্মকর্তা আবু বকর সিদ্দিক বলেন, মৌখিকভাবে বিষয়টি আমরা জানতে পেরেছি। তবে বিস্তারিত এখনো জানা নেই। জানা যায়, গত চার জুন সিএমপি কমিশনারের গায়ে জ্বর আসে। সেদিন থেকেই তিনি বাসায় আইসোলেশনে আছেন। পরদিন তার এবং তার স্ত্রীর নমুনা সংগ্রহ করা হয়। চট্টগ্রামে করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে আক্রান্ত হওয়ার আগ পর্যন্ত সিএমপির কমিশনার উল্লেখযোগ্য ভূমিকা রেখে যাচ্ছিলেন নগরের অলি গলি ও মাঠে-ঘাঠে। চট্টগ্রাম নগর পুলিশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ার পর সেদিকেও তিনি আলাদাভাবে সময় দিচ্ছিলেন। চট্টগ্রামে করোনা পরিস্থিতি সামাল দিতে যে ভূমিকা তিনি রেখে যাচ্ছেন, তা প্রশংসিত হয়েছে সরকারের শীর্ষ মহলেও।প্রশিক্ষণ বিহীন হয়েও পুলিশ নিজ হাতে মেডিকেল টিমের কাজটি চালিয়ে যাচ্ছেন যতটুকু সম্ভব। জানা যায়, এখন পর্যন্ত সিএমপিতে প্রায় দেড়’শ পুলিশ সদস্য করোনায় আক্রান্ত আছেন। মারা গেছেন তিনজন।তারপরও করোনার প্রথম কাতারে দাঁড়িয়ে সেবা চালিয়ে যাচ্ছেন। এ যেন মৃত্যুকে কাছ থেকে দেখার পরও যেন হার মানার চাকুরী নয়।