প্রবাস মেলা ডেস্ক: টালিউড অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত করোনায় আক্রান্ত হয়েছেন। স্বামী ছাড়া সপরিবারে আক্রান্ত তিনি। খবরটি প্রকাশ করে আনন্দবাজার।
অতনু বসুর ‘অচেনা উত্তম’ সিনেমার শুটিংয়ে অংশ নিয়েছিলেন ঋতুপর্ণা। দার্জিলিংয়ে চিত্রায়ণ হয়েছে সিনেমাটির। শুটিং শেষে শীতের দার্জিলিং উপভোগ করতে সেখানে অবস্থান করছিলেন এ অভিনেত্রী। সঙ্গে ছিলেন স্বামী ও সন্তান। দার্জিলিং থেকে কলকাতা ফিরে ঠাণ্ডা লাগে তাদের। পরীক্ষা করানো পর করোনা পজিটিভ আসে। শুধু স্বামী সঞ্জয় ও শাশুড়ির নেগেটিভ আসে।
ভারতীয় সংবাদমাধ্যমকে ঋতুপর্ণা বলেন, দার্জিলিং থেকে ফিরে বিজ্ঞাপনের কাজ ছিল। তারপরেই ঠান্ডা লাগে। পরীক্ষা করে সংক্রমণ ধরা পড়ে। বাড়ির সবচেয়ে উঁচুতলায় নিজেদের বন্দি করেছি।
এদিকে করোনার আক্রমণ টালিউডে বেশ বাড়ছে। একের পর এক কলাকুশলী করোনায় আক্রান্ত হচ্ছেন। কিছুদিন আগেই রাজ-শুভশ্রী, মিমি চক্রবর্তী, দেব-রুক্মিণী, ঋদ্ধি সেন, রুদ্রনীল ঘোষ, শ্রীজাতের আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। এরই মধ্যে করোনায় আক্রান্ত হয়েছে শ্রীলেখা মিত্র।