প্রবাস মেলা ডেস্ক: জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জি এম) কাদের করোনায় আক্রান্ত হয়েছেন। সংসদ অধিবেশনে যোগ দেওয়ার জন্য গতকাল ১৫ জানুয়ারি ২০২২, শনিবার কোভিড পরীক্ষা করলে আজ রবিবার তাঁর রিপোর্ট পজিটিভ আসে।
জাতীয় পার্টি চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালীর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ব্যক্তিগত চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিজের বাসভবনে বিশ্রামে আছেন জি এম কাদের। নেতিবাচক কোনো উপসর্গ ছাড়াই তিনি ভালো আছেন, সুস্থ আছেন। শারীরিক সুস্থতার পাশাপাশি তাঁর মনোবল অটুট আছে বলে জানান খন্দকার দেলোয়ার জালালী।
জি এম কাদের সুস্থতার জন্য দলের নেতাকর্মী ও দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।