প্রবাস মেলা ডেস্ক: নিউইয়র্কে বসবাসরত কবি মিজানুর রহমান সম্প্রতি বিশ্বের কবি সাহিত্যিকদের সংগঠন রাইটার্স ক্যাপিটাল ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের সদস্যপদ লাভ করেছেন। মিজানুর রহমান একাধারে একজন কবি, ছড়াকার, লেখক ও সাংবাদিকতার সাথে নিজেকে সম্পৃক্ত রেখে দেশ ও প্রবাসে বাংলা ভাষায় সাহিত্য চর্চায় নিজেকে নিয়োজিত রেখেছেন। প্রবাস মেলা পত্রিকার তিনি একজন নিয়মিত লেখক।
এছাড়া বাংলাদেশের বিভিন্ন দৈনিক ও সাময়িকীতে তার লেখা প্রকাশিত হয়। ইতোমধ্যে তার প্রথম কাব্যগ্রন্থ নীল সীমানা ২০২২ সালে প্রকাশিত হয়েছে।
দেশ ও বিদেশের বিভিন্ন সংগঠন থেকে তিনি ইতোমধ্যে বিভিন্ন পুরস্কার লাভ করেন। এর মধ্যে বাংলাদেশ থেকে তেপান্তর সাহিত্য পদক-২০২১, কবি জীবনানন্দ দাস সাহিত্য পদক-২০২২, উত্তরা পাবলিক লাইব্রেরী সম্মাননা স্মারক, প্রাণের মেলা জাতীয় কবি সাহিত্যিক সম্মাননা স্মারক-২০২৩, এসএসসি সহপাঠীদের সংগঠন সারা বাংলা-৯১ এর সম্মাননা স্মারক এবং সম্প্রতি রাইটার্স ক্যাপিটাল ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের সদস্য সনদ লাভ করেন।
উল্লেখ্য, মিজানুর রহমান ভোলা আলতাজের রহমান সড়ক নিবাসী ইঞ্জিনিয়ার মো: শাহ্জাহান ও শিক্ষিকা সাহানারা বেগমের জ্যেষ্ঠ সন্তান। তিনি নিউইয়র্ক সিটি ডিপার্টমেন্ট অব এডুকেশনের সাবেক শিক্ষক সহকারী ও বর্তমানে নিউইয়র্ক সিটি ডিপার্টমেন্ট অব কারেকশনে প্রোগ্রাম স্পেশালিস্ট-টু পদে কর্মরত আছেন।