মম মজুমদার, কোলকাতা, ভারত থেকে:
আমি ভালবাসতে চাই সেই পুরুষকে
যে,
মায়ের মত মাথায় হাত বুলিয়ে,
সকল সমস্যা থেকে বহু দূরে নিয়ে গিয়ে
দিতে পারে পরম শান্তি।
নিশ্চিন্ত নিদ্রায়।
আছে কি জগতে সেই পুরুষ?
যারে পরম বিশ্বাসে সবকিছু সঁপে দিয়ে
যেতে পারি পরম নিদ্রায়।
বারে বারে খুঁজে ফিরি এ জগতে
সেই চরিত্রহীন পুরুষ রে
যার কাছে ষোড়শী নারী
নির্বিঘ্নে
রাতের পর রাত পারে থাকতে,
নিশ্চিন্ত নিদ্রায়।