নাবিলা আলম পলিন:
মানুষ জীনের খেলা
গোল মিটিং এ চলছে
সবার অবহেলা!
বুঝেনা কেউ আমায়
মিছে মিছি ভাসছে সবাই
দূর-ভাবনার ভেলায়।
আর ক’টা দিন আছি বেঁচে
বোঝে নাতো কেউ,
মরে গেলে কাঁদবে ক’দিন
মিছে জলের ঢেউ।
ছেলে মেয়েরা কাঁদবে শুধু
সারা জীবন ভর,
সবার মাকে দেখবে যখন
ছট ফটাবে মন।
লক্ষী ছেলে বোনটিকে
শক্ত করে বুকের ভেতর
আগলে রেখো সারাটি জীবন
আকাশ থেকে মা তোমাদের
দেখবে চুপটি করে,
কষ্ট যদি পাও কখনো
ভেঙ্গে পড়ো নাকো,
মা তোমাদের উপর থেকে
আগলে রাখবে দেখো
লক্ষী ছেলে কাঁদছে দেখো
আর কেঁদো নাকো,
তোমার কান্না দেখলে অরপা
ঘাবড়ে যাবে দেখো!
লক্ষী ছেলে সবার মা সারা জীবন
বেঁচে থাকে নাকি? এখন থেকেই
মনটাকেই শক্ত কর দেখি!
জেনে রাখো একদিন সবাইকেই
এক এক করে দিতে হবে মাটি।
লক্ষী ছেলে মেয়ে জেনে রেখো
মা তোমাদের ভীষণ ভালোবাসি।