জেনিফা জামান:
লাল সবুজের সমারোহে
খুঁজে ফিরি তোমায়,
মাগো তুমি যতন করে
আগলে রেখ আমায়।
সবুজ সবুজ চিরল পাতায়
মেঠো গানের সুর,
বাউল বাউল মনটা আমার
হারায় বহুদূর।
মেঘলা দিনে বাদল ধারায়
বর্ষা এসে তবলা বাজায়,
শরতের ঐ মেঘের ভেলায়
কাশফুলের মিলন মেলায়।
নবগঙ্গা, কুমার আর মধুমতির বাঁকে,
সকাল সাঁঝে মন যে আমার,
তোমার ছবি আঁকে।
অরুণ আলোয় আঁধার কাটে,
গাছে গাছে ফুল ফোটে,
পাতার ফাঁকে মিষ্টি কোকিল
দেয় যে মধুর সুর।
চারিদিকে স্বর্গ তোমার
ছড়াও রূপের নূর।