বিপ্লব গোস্বামী:
সাজিয়াছে আজি বর্ষারাণী
মাতিয়াছে আকাশ ধরণী;
অঝর ধারায় ঝরিতেছে বারি
বাহিয়া মেয়ের তরণী।
আনন্দে আজি মাতিয়াছে পাপিয়া
মুখরিত কানন কূজনে;
গগনে বনানীতে বড় ভাব আজি
সীমান্তে চুমিছে দুজনে।
পুষ্পে আজি ভরিয়াছে কানন
শ্যামলী বালা হরষা;
তটিনীতে আজি ভরা যৌবন
নামিয়াছে আজিকে বরষা।