জাহাঙ্গীর হোসেন, তুলুজ, ফ্রান্স:
পানি দেখলে ভয় পায়
মেঘনা তাহার নাম,
বাদশা মিয়া সবার প্রিয়
ভিক্ষা তাহার কাম।
চারিদিকে খোলামেলা
ঢাকা রাজধানী,
পানির কলে পানি নেই
সদা রাহাজানি।
হাতিরঝিলে হাতি নাই
রঙের নৌকা চলে,
শান্ত মিয়া অশান্ত
সন্ত্রাসীদের বলে।
ছবর আলীর ছবর নাই
শুধু খাই খাই,
বুড়ীর দেখা মেলেনা কভু
বুড়িগঙ্গায় যাই।
কাঠাল বাগান কাঠাল নাই
সন্ত্রাসীদের বাসা,
এক’শ বছর বাঁচবে বলে
মরন মিয়ার আশা।
সম্রাট ঘুমায় ষ্টেশনে
আশ্রয় নেই তাহার
শান্তিনগর শান্তি নেই
শুধুই নামের বাহার।