কাজল চক্রবর্তী, কোলকাতা, ভারত:
ভাষা লাঞ্ছিত হয় গ্রামে, শহরে নয়
মানবতা রক্ষিত হয় শহরে, গ্রামে নয়
জমিতে ধান ও সব্জি গ্রামেই তৈরি হয়
শহর তাকে ভোগ করে, বিষময় ভালোবাসায়
টুটবার পরেও ভাষা অটুট থেকেছে জার্মানিতে
বাঙলার জমি টুকরো হয়েছিল ধর্মের অছিলায়
গ্রাম ও শহরের প্রত্যক্ষ মদতে সাতচল্লিশে
ভাষার বন্ধনে অটুট লালন-রবীন্দ্র-নজরুল
জাতীকে জুড়বার প্রথম প্রয়াস করেছিলেন কবি
ভাষাকে ছিন্ন করবার ফিকির খুঁজেছে অভিনেতারা
আজ ভাষার মানচিত্র চিল-শকুনের আঘাতে ছিন্ন
কাব্যভাষা এলেমেলো, কাঁটাতারে ঝুলছে ভাষাবিশ্বাস
বাঙালির হা-হুতাশ ভাসছে নদীতে, যাচ্ছে মোহনায়
আমরা শহুরে স্বপ্ন দেখছি, সব ঠিক হয়ে যাবে হয়!
ভাষা থাকবে সুন্দর যেমন ছিলো ভাষা চেতনায়
ইতিহাস বলছে, ভাঙা কাচ জুড়লেও দাগ থেকে যায়।