দীপান্বিতা, চট্টগ্রাম:
শুনতে পাচ্ছো
আমি খুব কাঁদছি
আমি বলেছি তোমাকে
ভালোবাসি
তুমি বলেছো বকবকানি
আমি তবুও তোমাকে
ভালোবাসতেই চেয়েছি
কারণ, তুমি কখনো সখনো
কবিতা লিখতে চেয়েছিলে।
তুমি ভাবোনি,
কুমকুম পানির ভেতর
কম্পপান ধ্যানীও বুদবুদ হয়
তুমি এখনও কি দারুণ অবুঝ
আচ্ছা * তোমার সফর
সঙ্গী যে লাল হতে হতে
ধপ করে ছাই হয়ে গেলো
তার জন্য দুঃখ কি হয়?
ছাপাখানায় হাঁটু মুড়ে বসে গেছে তার ভালোবাসার অক্ষর।
কমলালেবু দিবসে তার জন্য তোমার আসেনি এতটুকু জ্বর
*নোটিশ বোর্ডে ঝুলিয়ে দিয়েছিলে —-অবহেলার কার্ড
সেই থেকে আমি নত হতে শিখিনি সেই থেকে আমি অনন্ত ভিক্ষুক।
কান্না আমার প্রিয় পানীয়।