মহুয়া পৈত, কোলকাতা, ভারত:
দাঁড়িয়ে আছি নো ম্যানস ল্যান্ডে।
এক বুক অন্ধকারে
পদ্মার বুকে রেখে এলাম আমার আঁখিগঙ্গা…
ঢেউয়ে ভেসে যায় গাঙচিলের তীব্র আকুতি,
হৃদয় চিরে জল কাটে ভেসেলের চাকা।
অবুঝ স্পর্শের ছোঁয়ায় কাঁদে আমার ভাইয়ের স্নেহ,
ফিরে যাওয়ার আকুতিতে ডাক দেয় মায়ের সবুজ আঁচল,
এক অবুঝ যন্ত্রণা বিলি কাটে দু’ভাগের মায়ের বুকে।
বন্ধুর দাওয়াত দু’হাতের পাতায় তুলে দেয় অকৃত্রিম সোনালী ভালোবাসা।
রাতের অন্ধকারে এক ঝলক ঠাণ্ডা হাওয়া গাল ছুঁয়ে বলে যায়,
‘ভেজা গালে রেখে গেলাম নিঃশর্ত ভালোবাসা, আবার ফিরে এসো’।