জয়দীপ চট্টোপাধ্যায়, কোলকাতা, ভারত প্রতিনিধি: ২৫ সেপ্টেম্বর ২০২১ শনিবার কোলকাতার জীবনানন্দ_সভাঘর (রবীন্দ্র সদন-নন্দন-বাংলা আকাদেমি প্রাঙ্গণ) এ দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে কোভিড বিধি মেনে অবশেষে আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হল কবিতার ভেলা বৈশাখ ও শারদ সংখ্যা ১৪২৮৷ উপস্থিত ছিলেন বিশিষ্ট প্রকাশক (কর্ণধার আনন্দ প্রকাশন) নিগমানন্দ মণ্ডল (সভাপতি- কবিতার ভেলা), বিশিষ্ট সাহিত্যিক রামকিশোর ভট্টাচার্য্য, বিশিষ্ট কবি জয়দীপ চট্টোপাধ্যায়, বিশিষ্ট কবি প্রবণ পালন চট্টোপাধ্যায়, বিশিষ্ট কবি অমিত চক্রবর্তী, বিশিষ্ট কবি দীপক বসু (সহ সভাপতি- কবিতার ভেলা), বিশিষ্ট সাহিত্যিক দিলীপ রায়, বিশিষ্ট কবি কল্যাণী মণ্ডল, সাহিত্যানুরাগী অমল সরকার, এস পি ভট্টাচার্য্য, হরিসাধন শিকারী, দেবানন্দ মন্ডল, উত্তম সী, বিশিষ্ট বাচিকশিল্পী মিতা বিশ্বাস, পৌলমী ভট্টাচার্য্য, সুজাতা ঘটক প্রমুখ৷
আবৃত্তি পরিবেশন করেন বিশিষ্ট বাচিকশিল্পী অপরাজিতা মল্লিক, শিশুশিল্পী অহীঞ্জিতা সরকার এবং গড়িয়া কথা-মানবীর গুণী শিল্পীবৃন্দ৷ আমন্ত্রিত সংগঠক হিসাবে উপস্থিত ছিলেন ক্যাসিওপিয়া সাহিত্য পত্রিকা (সম্পাদিকা-মালবিকা মজুমদার), শব্দসেনা (সম্পাদক-দিলীপ পাল) এবং বিনোদন সাহিত্য পত্রিকা (সম্পাদক-সুশান্ত ঘোষ) প্রমুখ৷
প্রকাশিত হয় তিনটি একক কাব্যগ্রন্থ যথা কবি বিশ্বনাথ চৌধুরীর লেখা ‘সাদা কালো পাখি’, কবি বিদ্যুৎ শংকর দাসের লেখা ‘দর্পন’ এবং কল্যানী মণ্ডলের লেখা বীজন ঘরে৷ কবিতা পাঠে অংশ নেন নীপা চক্রবর্তী এবং সুমনা ভট্টাচার্য্য প্রমুখ৷ সমগ্র অনুষ্ঠানটির সঞ্চালনায় ভূমিকা নেন কবিতার ভেলা’র বিশিষ্ট দুই বাচিকশিল্পী তমালী ভট্টাচার্য্য এবং উমা সরকার৷ কবিতার ভেলা’র সম্পাদক প্রমতম সী এর শুভেচ্ছা বার্তার মধ্য দিয়ে অবশেষে সমগ্র অনুষ্ঠানটির সমাপ্তি ঘোষণা করা হয়৷