মিজানুর রহমান মিজান
নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র:
কাগজের পাতায় যা কিছু লেখা হয়
নয় জীবনের কথা সব ই তা,
কবি লিখে যান যা কিছু দেখেন
কিছু লিখে যান যা মন থেকে ভাবেন।
লিখে যান নিয়ে গাছপালা ফুল পাখি
কখনো লিখেন নিয়ে রমনীর দুটি আঁখি,
নদী নালা পাহাড় আর আকাশের কথা
লিখে যান নীরবে মনের যত ব্যথা,
লেখনীতে আর ও থাকে প্রেম ভালবাসা
পাঠক পড়ে যান তার মনে নিয়ে আশা।