প্রবাস মেলা ডেস্ক: কথাসাহিত্যিক ও কবি নূর কামরুন নাহারের জন্মদিন উদযাপন এবং তার প্রথম প্রকাশিত ‘জলরঙে আঁকা’ উপন্যাসের (২য় সংস্করণ) পাঠ উন্মোচন উপলক্ষে ঢাকার এলিফ্যান্ট রোডস্থ দীপনপুরে ১০ মার্চ ২০২০, মঙ্গলবার সন্ধ্যায় এক অনুষ্ঠানের আয়োজন করে প্রকাশনা সংস্থা ‘সরলরেখা’। কবি কামরুজ্জামান এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রথমেই উক্ত উপন্যাস থেকে পাঠ করে শোনান তার ছেলে জাহিদ নূর। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন কথাসাহিত্যিক আনোয়ার সৈয়দ হক, লেখক ফরিদুর রহমান, অভিনেতা ও লেখক খায়রুল আলম সবুজ, অধ্যাপক ও লেখক নুরুল কবির নাসিম, লেখক ঝর্ণা রহমান, রোকেয়া ইসলাম, সালমা আব্দুল্লাহ্, কবি তপন বাগচী, রেজাউদ্দিন স্টালিন, মোহন রায়হান, আমিনুল ইসলাম, ফরিদ ভূঁইয়া, জামিল জাহাঙ্গীর, গীতিকার শহিদুল্লাহ্ ফরাজী, পেট্রো বাংলার ডিজিএম তরিকুল ইসলাম খান রবিন, কপিরাইট অফিসের রেজিস্ট্রার জাফর রাজা চৌধুরী, বাঞ্ছারামপুর কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মো: সেলিম মিয়া, বাংলাদেশ জনসংযোগ সমিতির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান টিপু, আমির আলী মাহমুদ, কেএম কামাল, প্রমূখ। চলমান অনুষ্ঠানের এক ফাঁকে বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তির পক্ষ থেকে তার জন্মদিন উপলক্ষে কেক কেটে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, নাহার আহমেদ, ফরিদা ইয়াসমিন, সুলতানা আজিম, হাসান ওয়াহিদ, দুলাল সরকার, রুদ্র হাসান, সাংবাদিক নুরুজ্জামান দেলোয়ার, মিরন মহিউদ্দিন, মেট্রোরেল এর সহকারি ব্যবস্থাপক মো: আরেফিন রেজা, বাংলাদেশ ব্যাংক এর উপ মহাব্যবস্থাপক ড. শামীম আরা, বাংলাদেশ শিশু একাডেমি’র গ্রন্থাগার বিভাগের বিভাগীয় প্রধান রেজিনা আক্তার, ডিপিডিসি’র সহকারি ব্যবস্থাপক এইচআর মুহাইমিনুল ইসলাম, পেট্রো বাংলার ডিজিএম তরিকুল ইসলাম খান রবিন, পাঠক মো: মাসুদ রানা, মো: জাহাঙ্গীর, জাহিদ নূর, সৈয়দা সামিয়া রহমান, জুবায়ের নূর, সিয়ামী নূর, আল ইসলাম, এইচএম ইউসুফ রেজা, মাহবুব সৈকত, এএম শামসুজ্জামান পিল্টু, মাহমুদুর রহমান, মো: নজরুল ইসলাম মোল্লা, মোসা: সাবিনা আক্তার, মিনা মাহফুজ, সাবিনা মোস্তফা, সাঈদ তপু, বজলুল হক রানা, সোহেলী হক, সালিমার রহমান, তাসনিম ফারিহা জারা, শাওন আজগর প্রমূখ।

নূর কামরুন নাহার একজন বহুমাত্রিক মননশীল লেখিকা ও কবি। মানব মনের জটিল মনস্তত্ত্ব, জীবনের বিচিত্র বর্ণিল রূপ, সমাজ বাস্তবতা ও বিভঙ্গতা, শ্রেণি সংগ্রাম, বেঁচে থাকার অন্তর্লীন বেদনা ও অন্তর্গূঢ় রহস্য, নারী-পুরুষের বহুমাত্রিক-বহুবিচিত্র সম্পর্ক আর নিরন্তর সংগ্রামের মাঝে স্বপ্ন দেখা মানুষের গল্প তার লেখার প্রধান উপজীব্য। তার লেখায় বাস্তব জীবন আর চারপাশের মানুষ উঠে আসে অবিকৃত ও অবিকল শুদ্ধতায়। তার কলামগুলোতে নারী ক্ষমতায়ন, নারীর মানবিক জীবন, শিক্ষা, পরিবেশ এবং সাম্প্রতিক বিষয়গুলোর নিরীক্ষা এবং বিশ্লেষণ থাকে।

তাঁর প্রথম উপন্যাস জলরঙে আঁকা প্রকাশিত হয় ২০০৫ সালে। এরপর প্রকাশিত হয় উপন্যাস- একা (২০০৯), আলো (২০১০), বিকেলের চিল (২০১৩)। কলামগ্রন্থ- নারী ক্ষমতায়ন স্বপ্ন ও বাস্তবতা (২০১০)। গল্পগ্রন্থ- গুচ্ছগল্প (২০১১), শিস দেয়া রাত (২০১২), মৃত্যু ও একটি সকাল (২০১৪), বৃক্ষ ও প্রেমিকের গল্প (২০১৫), আজ রাতে বৃষ্টি হবে (২০১৮)। কবিতাগ্রন্থ- তোমার ভাগ চাই (২০০৭), জলের শরীর (২০১৬) প্রকাশিত হয়েছে। এছাড়াও ২০১৯ সালে দিল্লী থেকে তার গল্পের ইংরেজি অনূদিত বই A Death and A Morning এবং কানাডা থেকে Whistling Night প্রকাশিত হয়।

উল্লেখ্য, নূর কামরুন নাহারের জন্ম ১০ মার্চ ১৯৭১ সালে। তার পৈত্রিক নিবাস ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা। পিতা এ টি এম শরফুজ্জামান, মাতা মরহুম কানিজ নূরজাহান বেগম। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে এম.এ ডিগ্রী অর্জন করেন। বর্তমানে তিনি ডিপিডিসি’র ডিজিএম পদে কর্মরত আছেন।