প্রবাস মেলা ডেস্ক: চাঁদপুরের কচুয়ায় শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এমপির সঙ্গে সৌদি আরব প্রবাসীদের এক শুভেচ্ছা বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গত ৫ জুন (শুক্রবার) রাতে কচুয়া উপজেলার সাচারে আয়োজিত এ সভায় সৌদি আরবে অবস্থানরত বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।
সভায় উপস্থিত ছিলেন সৌদি আরব পূর্বাঞ্চল কেন্দ্রীয় বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক তাজুল ইসলাম গাজী, সৌদি আরব বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের সিনিয়র সহ-সভাপতি, রিয়াদ বাংলাদেশ থিয়েটারের সাধারণ সম্পাদক, নাট্যকার ও রোটারিয়ান মো. জাহাঙ্গীর আলম হৃদয়, চাঁদপুর সদর প্রবাসী বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. জাকির হোসেন ভূঁইয়া এবং সৌদি আরব ফরিদগঞ্জ প্রবাসী বিএনপির সভাপতি শরীফ বেপারী।
এছাড়া উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুর আহমেদ সেলিম, ফরিদগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব ভিপি মজিবুল হক দুলাল, ফরিদগঞ্জ উপজেলা শ্রমিক দলের সাবেক সভাপতি আবুল কাশেমসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ।