প্রবাস মেলা ডেস্ক: কক্সবাজার জেলা গোয়েন্দা শাখার বিশেষ অভিযানে ২টি দেশীয় তৈরি এলজি এবং ৫ রাউন্ড কার্তুজসহ দুইজন অস্ত্রধারীকে আটক করা হয়েছে। এই অভিযানটি গতকাল ২ ডিসেম্বর ২০২৪, রাত ৯টা ২০ মিনিটে কক্সবাজার সদর থানার খুরুশকুল ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে ছনখোলা বাজার রোডের সংলগ্ন এলাকায় পরিচালিত হয়।
গ্রেফতারকৃত আসামিরা হলেন, ১. সিএনজি চালক আঃ রহিম ওরফে ইলিয়াস (৩৮), পিতা- বজল কবির, মাতা- রাজিয়া বেগম, সাং- লিংকরোড মুহুরী পাড়া, ঝিলংজা ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ড, ২. মোঃ ওসমান (৫৪), পিতা- মৃত মোজাম্মেল হক, মাতা- মৃত আম্বিয়া খাতুন, সাং- দক্ষিণ মুহুরী পাড়া, ঝিলংজা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড।
উদ্ধারকৃত আলামত, ১. ২টি দেশীয় তৈরি এলজি, ২. ৫ রাউন্ড কার্তুজ ও ৩. একটি সিএনজি।
জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে অভিযানটি পরিচালিত হয়। অভিযানে প্রথমে সিএনজির পেছনের সিট থেকে দেশীয় তৈরি অস্ত্র ও গুলি উদ্ধার করা হয় এবং চালক আঃ রহিমকে গ্রেফতার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে মোঃ ওসমানকে লিংক রোড এলাকা থেকে আটক করা হয়। উক্ত ঘটনায় কক্সবাজার সদর থানায় মামলার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন কক্সবাজারের পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ। এ অভিযানের মাধ্যমে এলাকায় আইনশৃঙ্খলা রক্ষায় জেলা গোয়েন্দা শাখার সক্রিয় ভূমিকা প্রশংসিত হয়েছে।