অসীম বিকাশ বড়ুয়া, দক্ষিণ কোরিয়া থেকে: ওয়ার্ল্ড ফেডারেশন অফ বাংলাদেশি বুড্ডিষ্টস (WFBB) এর ৭১ সদস্যবিশিষ্ট নবনির্বাচিত আন্তর্জাতিক আহ্বায়ক কমিটির প্রথম ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়েছে।
১৪ আগস্ট ২০২১, শনিবার নবনির্বাচিত কমিটির সদস্য সচিব সুহাস বড়ুয়ার সঞ্চালনায় উক্ত সভা শুরু হয়। এতে সভাপতিত্ব করেন নবনির্বাচিত কমিটির প্রধান আহবায়ক যুক্তরাষ্ট্রে বসবাসরত বিশিষ্ট বিজ্ঞানী ড. বসুমিত্র বড়ুয়া।
সভায় বিশ্বের বিভিন্ন দেশ থেকে অংশগ্রহণকারী সদস্যদের মধ্যে বক্তব্য রাখেন, দক্ষিণ কোরিয়া থেকে রানা বড়ুয়া জিস্যাং, সংযুক্ত আরব আমিরাত থেকে যুগ্ম আহবায়ক ইঞ্জিনিয়ার আশীষ বড়ুয়া, ইতালি থেকে যুগ্ম আহবায়ক মানেন্দ্র বড়ুয়া, কানাডা থেকে যুগ্ম আহ্বায়ক আশীষ বড়ুয়া, ফ্রান্স থেকে যুগ্ম আহবায়ক উদয়ন বড়ুয়া, সুইজারল্যান্ড থেকে অর্থ বিষয়ক যুগ্ম আহবায়ক অরুন জ্যোতি বড়ুয়া, ইতালি থেকে অর্থ বিষয়ক যুগ্ম আহবায়ক ইঞ্জিনিয়ার সুমেধ তাপস বড়ুয়া, প্যারিস থেকে যুগ্ম সদস্য সচিব তাপস বড়ুয়া রিপন, অস্ট্রেলিয়া থেকে যুগ্ম সদস্য সচিব দিব্যেন্দু বড়ুয়া, নিউইয়র্ক থেকে যুগ্ম সদস্য সচিব রণবীর বড়ুয়া, জেনেভা থেকে যুগ্ম সদস্য সচিব সসীম গৌরী চরণ, আয়ারল্যান্ড থেকে যুগ্ম সদস্য সচিব দিলীপ কুমার বড়ুয়া, ভারত থেকে প্রতিনিধি সুমন বড়ুয়া, জাপান থেকে প্রতিনিধি কানন বড়ুয়া, ফ্রান্স থেকে সদস্য বিশু কুমার বড়ুয়া, সুলতানাত অফ ওমান থেকে সঞ্জয় বড়ুয়া, বাংলাদেশ থেকে প্রতিনিধি মিতায়ন চাকমা, নরওয়ে থেকে সদস্য লাভলু বড়ুয়া, বাংলাদেশ থেকে প্রতিনিধি ডালিম বড়ুয়া, আমেরিকার ফ্লোরিডা থেকে সংঘ প্রিয় বড়ুয়া, লন্ডন থেকে যুগ্ম সদস্য সচিব রিপন বড়ুয়া, অস্ট্রেলিয়া থেকে সদস্য সৈকত বড়ুয়া। নিউইয়র্ক থেকে বাবু দিলীপ বড়ুয়া এবং বোস্টন থেকে সদস্য শিমুল বড়ুয়া।
বক্তারা বলেন, বাংলাদেশি বৌদ্ধদের হাজার বছরের ধর্মীয় কৃষ্টি, সংস্কৃতি ও সামাজিক বন্ধনকে জোরদার এবং ধারাবাহিকতা বজায় রাখার লক্ষ্যে এই সংগঠনের আত্মপ্রকাশ।
সভায় সর্বসম্মতভাবে ড. বসুমিত্র বড়ুয়া (ইউএসএ) কে চেয়ারম্যান ও আশীষ বড়ুয়া (কানাডা) কো-চেয়ারম্যান, উদয়ন বড়ুয়া (ফ্রান্স), অরুন বড়ুয়া (জেনেভা), ইঞ্জিনিয়ার আশীষ বড়ুয়া (ইউ,এ,ই), সুহাস বড়ুয়া (বোস্টন), মিতায়ন চাকমা (বাংলাদেশ) কে সদস্য করে একটি গঠনতন্ত্র প্রণয়ন কমিটি গঠন করা হয়। উক্ত কমিটি প্রয়োজনে সদস্য সংখ্যা বৃদ্ধি করিতে পারিবে।
গণসংযোগ ও সদস্য বিভাগে রয়েছেন দিব্যেন্দু বড়ুয়া (অস্ট্রেলিয়া – চেয়ারম্যান), সংঘ প্রিয় বড়ুয়া (ফ্লোরিডা), রণবীর বড়ুয়া ( নিউ ইয়র্ক) সসীম বড়ুয়া (জেনেভা) ও মিঠু কুমার বড়ুয়া (ফ্রান্স),লাভলু বড়ুয়া (নরওয়ে), তথ্য – গবেষণা, মিডিয়া ও টিভি বিভাগে তাপস বড়ুয়া রিপন (ফ্রান্স-চেয়ারম্যান), দিলীপ কুমার বড়ুয়া, সাংবাদিক অসীম বিকাশ বড়ুয়া (দক্ষিণ কোরিয়া), সুনন্দন বড়ুয়া (ফ্রান্স), রানা বড়ুয়া (কেলিফোর্নিয়া), শুভাশীষ বড়ুয়া ( নিউ ইয়র্ক), মং সিন মারমা (মালয়েশিয়া), নিপু বড়ুয়া (ক্যালিফোর্নিয়া), তথ্য, প্রযুক্তি, সফটওয়্যার এবং ওয়েবসাইট, ই-কমার্স বিভাগে সৈকত বড়ুয়া (অস্ট্রেলিয়া-চেয়ারম্যান), সুমন বড়ুয়া (ভারত) ও কানন বড়ুয়া (জাপান), শেকু বড়ুয়া (ক্যালিফোর্নিয়া), ডালিম বড়ুয়া (বাংলাদেশ), সেমিনার ও ইভেন্টস বিভাগে ডালিম বড়ুয়া (বাংলাদেশ-চেয়ারম্যান); সঞ্জয় বড়ুয়া (ওমান) প্রতিনু প্রসাদ বড়ুয়া (প্যারিস), শিপন বড়ুয়া (ভার্জিনিয়া), অপূর্ব বড়ুয়া (হংকং), নারী ও শিশু বিষয়ক বিভাগ, চেয়ারম্যান-ঝর্ণা বড়ুয়া (ক্যালিফোর্নিয়া),দোলনা বড়ুয়া(আয়ারল্যান্ড),অজন্তা বড়ুয়া (লন্ডন)।
এরপর, আড়াই হাজার বছরের প্রাচীন বাংলাদেশের বৌদ্ধ জাতিসত্ত্বার একটি আন্তর্জাতিক সংগঠন হিসেবে (WFBB) দেশ ও সমাজের জন্যে নতুন কিছু করার প্রত্যয় নিয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করে অনুষ্ঠানের পরিসমাপ্তি করা হয়।