কামাল পারভেজ অভি, মক্কা, সৌদিআরব প্রতিনিধি: সৌদিআরবের পবিত্র ভূমি মক্কায় ওমরাহ হজ পালন করতে সোমবার ৩০ ডিসেম্বর ২০১৯ বিকেলের একটি ফ্লাইটে মক্কার উদ্দেশে ঢাকা ছাড়ছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা পূর্ণিমা। গণমাধ্যমকে ওমরাহ হজে যাওয়ার খবর নিশ্চিত করেছেন পূর্ণিমা নিজেই।
পূর্ণিমা বলেন, এর আগে অনেকবার যাব যাব করেও হয়ে ওঠেনি। ওমরাহ পালনের জন্য বিকেলে ৮-৯ দিনের জন্য ঢাকা ছাড়ছি। প্রথমবারের মতো ওমরাহ পালনের উদ্দেশ্যে মক্কা যাচ্ছি। সকলের কাছে দোয়া চাই। যেন সহি সালামতে হজ পালন করে আবার ফিরে আসতে পারি।
ওমরাহ হজ পালন শেষে ‘জ্যাম’ ও ‘গাঙচিল’ শিরোনামের দুইটি সিনেমার কাজ শেষ করবেন বলেও জানিয়েছেন এই চিত্রনায়িকা।