প্রবাস মেলা ডেস্ক: পবিত্র ওমরাহ হজ পালন করতের সৌদি আরব গেছেন বিশিষ্ট সঙ্গীতশিল্পী ফাহমিদা নবী। তার সঙ্গে সেখানে গেছেন ছোট বোন অন্তরাসহ কয়েকজন অত্মীয়স্বজন। মক্কায় ওমরাহ পালন করবেন তিনি।
ফাহমিদা নবী বলেন, এবারই প্রথম আমি পবিত্র ওমরাহ পালনের জন্য সৌদি আরব এসেছি। এখানকার পরিবেশ এবং যা দেখছি, তা মুখে বলে প্রকাশ করার মতো নয়। মদিনায় দারুণ শান্তি পেয়েছি। এখন মক্কায় ওমরাহ পালন করব। সত্যি বলতে অনেক ভালো অনুভূতি হচ্ছে। দোয়া করবেন আল্লাহপাক যেন আমাদের কবুল করেন। ফাহমিদা সেখানে তোলা নানা মুহূর্তের ছবি ফেসবুকে পোস্ট দিয়েছেন। ওমরাহ পালন শেষে আগামী ২৩ নভেম্বর দেশে ফিরবেন ফাহমিদা নবী। দেশে ফিরেই নতুন কাজে হাত দেবেন এই গায়িকা।