মো: জাহাঙ্গীর আলম হৃদয়, রিয়াদ, সৌদি আরব প্রতিনিধি: ২০২৩ হজ এর দ্বিপাক্ষিক চুক্তি সম্পুর্ণ হয়েছে। এ বছর বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ করার সুযোগ পাবেন।
২০২৩ হজ এর দ্বিপাক্ষিক চুক্তির জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্ম মন্ত্রণালয়ের তিন সদস্যের প্রতিনিধি দল ৭ জানুয়ারি সৌদি আরবে এসে পৌঁছেন।

৯ জানুয়ারি সৌদি আরব হজ এবং উমরা মন্ত্রণালয়ের সাথে ২০২৩ সালের হজের চুক্তি নিয়ে জেদ্দায় সৌদি আরব স্থানীয় সময় সকাল ৯টায় মিটিং শুরু হয় এবং ১০টায় শেষ হয়। এ সময় উপস্থিত ছিলেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান, সৌদি আরব হজ ও ওমরাহ মন্ত্রী ড. তৌফিক আল রাবিয়াহ। উপস্থিত ছিলেন সচিব মতিউর ইসলাম, হজ কাউন্সিলর জহিরুল ইসলাম, হাব এর সভাপতি শাহাদাত হোসেন তসলিম, জেদ্দা কনস্যুলেট এর কনসাল জেনারেল নাজমুল হক প্রমুখ।

চাঁদ দেখার সাপেক্ষে আগামী ২৮ জুন পবিত্র হজ হওয়ার কথা রয়েছে, তারই ধারাবাহিকতায় বাংলাদেশের এ প্রতিনিধি দল সৌদি আরব হজ এবং উমরা মন্ত্রণালয়ের সাথে চুক্তি সম্পন্ন করেছেন।
কিভাবে বাংলাদেশের হাজিরা সুন্দরভাবে এসে হজ সম্পন্ন করতে পারবেন, সে কৌটাসহ বিভিন্ন বিষয় নির্ধারণ এখানে উত্থাপন করা হয়েছে। ১৫ জানুয়ারি বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে বাংলাদেশে যাবার কথা রয়েছে তাদের।