শিবব্রত গুহ, কোলকাতা, ভারত থেকে: বাংলা সাহিত্য হল বিশ্বের এক সুন্দর সাহিত্য। যার কোন তুলনা নেই। আমরা যারা বাংলা ভাষায় কথা বলি, তাদের সকলের কাছে বাংলা ভাষা হল হৃদয়ের ভাষা। যে ভাষায় কথা বললে আমরা পাই অসীম তৃপ্তি।
এই বাংলা সাহিত্যের বিশাল জগতে অনেক মণিমুক্তা ছড়িয়ে ছিটিয়ে আছে। আলোর ঠিকানা সাহিত্য পত্রিকা ঠিক তেমনই এক মণিমুক্তা। এই পত্রিকা সম্প্রতি তার এগিয়ে যাওয়ার করেছে সূচনা। এর আত্মপ্রকাশ সংখ্যা হয়েছে দুরন্ত। প্রথমেই আসি এর প্রচ্ছদের কথায়। যা দেখলেই মনটা এক অদ্ভুত আনন্দে ভরে ওঠে। এই প্রচ্ছদ যতবার দেখি, ততবারই দেখতে ইচ্ছে করে।
আলোর ঠিকানা সাহিত্য পত্রিকার সভাপতি হলেন তিমির অধিকারী ও সম্পাদক হলেন অভিষেক অধিকারী। এই সাহিত্য পত্রিকায় অনেক কবি সাহিত্যিকের সব অপূর্ব সৃষ্টি হয়েছে প্রকাশিত। তাদের মধ্যে ড. রমলা মুখার্জী, দেবমাল্য, মনোজ কুমার রায়, বিকাশ চক্রবর্তী, লিটন দাস, প্রিয়ংকা নিয়োগী, রতন নস্কর, সাথী মন্ডল সবিশেষ উল্লেখযোগ্য।
বাংলা সাহিত্যের জগতে আলোর ঠিকানা সাহিত্য পত্রিকা তাদের যাত্রা করেছে শুরু। এ এক খুশির খবর।