ফারুক আহাম্মেদ মোল্লা, বেলজিয়াম থেকে: প্রতিবছরের মতো এবারও ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে এসোসিয়েশন অফ বাংলাদেশি স্টুডেন্টস ইন বেলজিয়ামের উদ্যোগে মহান শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।
একুশের প্রথম প্রহরে রাজধানী ব্রাসেলসের Place Cours Gordon Bruxelles Ixelles স্থাপিত অস্থায়ী শহীদ মিনারে ভাষা শহীদদের আত্মত্যাগ ও মাতৃভাষার প্রতি সম্মান প্রদর্শন করতে দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ও দূতাবাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়াও অস্থায়ী শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন, গ্রেট সিলেট জালালাবাদ ওয়েল ফেয়ার এসোসিয়েশন, এসোসিয়েশন অফ বাংলাদেশী কমিউনিটি ইন বেলজিয়াম, বেলজিয়াম আওয়ামীলীগ ও যুবলীগসহ অন্যান্য সামাজিক সংগঠন।