প্রবাস মেলা ডেস্ক: স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট্রাকচার মেইনস্ট্রিমিং (ক্রিম) প্রকল্প ও এর আওতাধীন ক্লাইমেট রেজিলিয়েন্ট লোকাল ইনফ্রাস্ট্রাকচার সেন্টারের (ক্রিলিক) উন্নয়ন সহযোগী সংস্থা গ্রিন ক্লাইমেট ফান্ডের (জিসিএফ) মূল্যায়ন মিশন সম্পন্ন হয়েছে।
গত ৭ থেকে ১০ জুলাই এলজিইডির ক্রিম প্রকল্প ও ক্রিলিকের জিসিএসের এই ক্লাইমেট ইনফরমেন অ্যান্ড আর্লি ওয়ানিং সিস্টেম (সিআইইডব্লিউএস) বিষয়ক এই মূল্যায়ন মিশন সম্পন্ন হয়।
গ্রিন ক্লাইমেট ফান্ডের (জিসিএফ) প্রিন্সিপাল ইভ্যালুয়েশন অফিসার আইকো ওয়াডের নেতৃত্বে এই মিশন প্রতিনিধি দলের সদস্য হিসেবে ছিলেন সিনিয়র ইভ্যালুয়েটর অ্যান্ড কনসালটেন্ট ড. ভিসিন্টা সায়েল কোর্টেস বারেউটা।
মূল্যায়ন মিশনের অংশ হিসেবে গত ৭ জুলাই ক্রিলিকের অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন প্রকল্প পরিচালক মো. আব্দুল খালেক। এ সময় অন্যদের মধ্যে এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী ও ক্রিলিকের ডিরেক্টর মো. আনোয়ার হোসেন, জিসিএফের মূল্যায়ন দলের সদস্য হাফিজুর রহমান, প্রকল্পের সিনিয়র সহকারী প্রকৌশলী ও সহকারী প্রকৌশলী ছাড়াও পরামর্শকরা উপস্থিত ছিলেন।
এছাড়াও পরিদর্শনকালে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সিনিয়র সহকারী সচিব মো. কবীর হোসেন উপস্থিত ছিলেন। পরে ক্রিলিকের সম্পাদিত কর্মকাণ্ড ও ভবিষ্যৎ পরিকল্পনায় মূল্যায়ন টিম সন্তোষ প্রকাশ করে।
জিসিএসের মূল্যায়ন মিশনের অংশ হিসেবে ৯ জুলাই মূল্যায়ন টিম প্রকল্প এলাকা পরিদর্শনকালে সাতক্ষীরা পৌরসভার কর্মকর্তাদের সঙ্গে কথা বলে। সেই সঙ্গে তারা পৌরসভায় চলমান উন্নয়নকাজ পরিদর্শন করেন। পরে মিশন টিম জিসিএফের অর্থায়নে নির্মিতব্য আশাশুনি উপজেলার বাকরা সাইক্লোন সেল্টার সাইট পরিদর্শন করেন টিমের সদস্যরা। ওই সময় স্থানীয় জনসাধারণ ও সুবিধাভোগীদের সঙ্গে কথা বলার পাশাপাশি তারা সাইট নির্বাচনের যথোপযুক্ততায় সন্তোষ প্রকাশ করেন।
প্রকল্প এলাকা পরিদর্শনকালে অন্যদের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সিনিয়র সহকারী সচিব মো. কবীর হোসেন ছাড়াও ক্রিম প্রকল্পের প্রকল্প পরিচালক মো. আব্দুল খালেক, সহকারী প্রকৌশলী তন্ময় চক্রবর্তীসহ পৌরসভা ও এলজিইডির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।