প্রেস রিলিজ: এডুকেশন রিফর্ম ইনিশিয়েটিভ (ই.আর.আই) এর উদ্যোগে ২৪ অক্টোবর ২০২০, শনিবার সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাবের ভি.আই.পি লাইঞ্জে ‘করোনাকালীন পরীক্ষায় অটোপাশ : শিক্ষার বর্তমান ও ভবিষ্যৎ’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকের আয়োজন করা হয়েছে।
উক্ত বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ডা. জাফরুল্লাহ চৌধুরী, প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি গণস্বাস্থ্য কেন্দ্র। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, জনাব মাহমুদুর রহমান মান্না, আহ্বায়ক, নাগরিক ঐক্য, এ্যাড: রুহুল কুদ্দুস তালুকদা দুলু, সাবেক উপমন্ত্রী ও সাংগঠনিক সম্পাদক, বিএনপি জাতীয় নির্বাহী কমিটি, ড. মোসলেহ উদ্দিন আহমদ, সাবেক ভিসি, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট, ড. আবদুল লতিফ মাসুম, সাবেক ভিসি, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী, ড. এ বি এম ওবায়দুল ইসলাম, চেয়ারম্যান, পদার্থ বিজ্ঞান, ঢাকা বিশ্ববিদ্যালয় ও শিক্ষা বিষয়ক সম্পাদক, বিএনপি জাতীয় নির্বাহী কমিটি, কবি আব্দুল হাই শিকদার, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা, আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, সাবেক সংসদ সদস্য ও স বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য, ড. মো: খলিলুর রহমান, সাবেক ভিসি, মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, টাঙ্গাইল, ড. আমিনুর রহমান মজুমদার, সাবেক অধ্যাপক, মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, অধ্যক্ষ মো: সেলিম ভূইয়া, চেয়ারম্যান, শিক্ষক কর্মচারী ঐক্যজোট ও গণশিক্ষা বিষয়ক সম্পাদক, বিএনপি জাতীয় নির্বাহী কমিটি।
মূল প্রবন্ধে থাকবেন আমিরুল ইসলাম কাগজী। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ড. আ ন ম এহছানুল হক মিলন, সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী ও চেয়ারম্যান, ই.আর.আই।
এছাড়াও আলোচনায় অংশ নিবেন দেশের বরেণ্য শিক্ষাবিদ, বুদ্ধিজীবী ও জাতীয় নেতৃবৃন্দ। উক্ত অনুষ্ঠানে সকলকে উপস্থিত থাকার জন্য অনুরোধ করেছেন মোশারফ আহমেদ ঠাকুর, সদস্য সচিব, ই.আর.আই।