বনি সিংহ, কোলকাতা, ভারত থেকে: ২৯ নভেম্বর, ২০২০ মঙ্গলবার সন্ধ্যায় একটি সহজপাঠ উদ্যোগ আয়োজিত দীধিতির কবিতায় অনুষ্ঠিত হলো তপন থিয়েটার হলে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ পার্লামেন্টের সংসদ সদস্য মীর মুস্তাফা আহমেদ রবি, কলকাতা দূরদর্শনের প্রাক্তন অধিকর্তা তপন রায় প্রধান, লেখক ও আবৃত্তি শিল্পী অলক রায় ঘটক, বাংলাদেশের বিশিষ্ট আবৃত্তি শিল্পী দীপক ঘোষ, পল্লব কীর্তনীয়া,

কৃষ্ণপদ দাস, দিতিপ্রিয়া সরকার সহ অন্যান্য অতিথিবর্গ। এদিন একক স্বরচিত কবিতা পাঠিয়েছিলেন দীধিতি চক্রবর্তী এবং দীধিতির কবিতা পাঠ করেন আলোর ছটার ছোট ও বড়োরা।আবহ সঙ্গীতে বিশ্বজিৎ দাস এবং অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সুব্রত গাঙ্গুলী।