শিবব্রত গুহ, কোলকাতা, ভারত থেকে: ওপার বাংলার সঙ্গীতশিল্পী সুমনা সামন্ত মুখার্জী সংগীত জগতের এক বিখ্যাত নাম। ভারত ও বাংলাদেশ- দুই দেশেই উনার গুণমুগ্ধের সংখ্যা প্রচুর। ভারতের জনপ্রিয় চ্যানেল এক্সপ্রেস নিউজের জনপ্রিয় অনুষ্ঠান ‘গুড মর্নিং এক্সপ্রেসে ৮ জুন ২০২১, মঙ্গলবার অতিথি থাকবেন সুমনা সামন্ত মুখার্জী। দর্শক-শ্রোতারা এই অনুষ্ঠান থেকে তার সংগীত জীবনের নানা জানা অজানা কথা জানতে পারবেন।
সুমনা সামন্ত মুখার্জীর সংগীতে তালিম শুরু হয়েছিল ছোটবেলা থেকে। মূলত শাস্ত্রীয় সংগীত শিক্ষার মধ্য দিয়েই তার পথচলা শুরু। তাঁর আঙ্গুলের আলতো ছোঁয়ায় ও ভালোবাসার আকাশে খুব জনপ্রিয়তা লাভ করেছে। রূপঙ্কর বাগচী, নচিকেতা, সৈকত মিত্র সহ বাংলা সংগীত জগতের প্রথিতযশা সংগীতশিল্পীদের সাথে তিনি দাপটের সাথে মঞ্চে সংগীত পরিবেশন করেছেন। বিখ্যাত শিল্পী ওস্তাদ আমজাদ আলী খানের সুপুত্র আমন আলী বাঙ্গারের সাথে রবীন্দ্রসদনে এক অনুষ্ঠানে তিনি তানপুরায় সঙ্গত করেন।