হাকিকুল ইসলাম খোকন, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র প্রতিনিধি: এবার বাংলাদেশের অত্যন্ত সন্মানজনক একুশে পদকে ভুষিত হলেন প্রবাস থেকে লেখালেখি করা দু’জন বিশিষ্ট ব্যক্তিত্ব বীর মুক্তিযোদ্ধা ও বিজ্ঞানী ড. নুরান নবী এবং নাজমুন নেসা পিয়ারী । সাহিত্য ও সংস্কৃতি জগতে অত্যন্ত সুপরিচিত এই দু’জন উত্তর আমেরিকা এবং ইউরোপসহ বাংলা ভাষাভাষি বিশ্বে অনেক চেনাজানা।
নাজমুন নেসা পিয়ারি তাঁর লেখালেখির জন্য এর আগেও সম্মানিত হয়েছেন বাংলা একাডেমির সৈয়দ ওয়ালিউল্লাহ সাহিত্য পদকে। বেতার সাংবাদিকতায়ও নাজমুন নেসা পিয়ারির অসামান্য অবদান রয়েছে।
ড. নুরান নবী মুক্তিযুদ্ধ নিয়ে তাঁর অসাধারণ লেখালেখির জন্য দীর্ঘদিন ধরেই দেশে ও প্রবাসে বেশ সুপরিচিত। তিনি শহীদ জননী জাহানরা ইমামকে নিয়েও লিখেছেন। ড. নবী নিউইয়র্কের আন্তর্জাতিক বাংলা উৎসব ও বইমেলার আহবায়ক হিসেবেও দায়িত্ব পালন করেছেন একাধিকবার।
উল্লেখ্য, নাজমুন নেসা পিয়ারি ও ড. নুরান নবী উভয়েই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন বিভাগের ছাত্র।