রাশেদ কাদের, আম্মান, জর্ডান প্রতিনিধি: জর্ডানস্থ বাংলাদেশ দূতাবাস ‘ব্র্যান্ডিং বাংলাদেশ’ কার্যক্রমের অংশহিসেবে ২৯ জুন, ২০২১ একটি সেমিনার ও মনােজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়ােজন করে। আম্মানের পাঁচ তারকা হোটেল ফের মন্ট- এ আয়ােজিত জমকালাে অনুষ্ঠানে জর্ডানের সরকারী কর্মকর্তা, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতেই জর্ডানে নিযুক্ত মান্যবর রাষ্ট্রদূত নাহিদা সােবাহান অতিথিদের স্বাগত জানিয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন এবং বাংলাদেশের উপর একটি পাওয়ার পয়েন্ট ডকুমেন্ট উপস্থান করেন। তিনি বলেন, বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটি সােনার বাংলার স্বপ্ন দেখেছিলেন । তিনি যে সােনার বাংলা স্বপ্ন দেখেছিলেন- তা ছিল ক্ষুধা, দারিদ্র্য, নিরক্ষরতা এবং সাম্প্রদায়িকতা মুক্ত একটি দেশ।

তিনি আরও বলেন, বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে আজকের বাংলাদেশের অর্জন বৈশ্বিক ভাবে স্বীকৃত। বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে বাংলাদেশ আজ শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, তথ্য, প্রযুক্তি, নারীর ক্ষমতায়ন ইত্যাদিসহ বিভিন্ন ক্ষেত্রে ‘উন্নয়নের রােল মডেল’ হিসাবে বিবেচিত হচ্ছে । বাংলাদেশের পােশাক রপ্তানি খাত বিশ্ব অর্থনীতিতে দ্বিতীয় অবস্থানে রয়েছে । আমরা এখন খাদ্য ও মাছ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ। ক্ষুধার কারণে এখানে কেউ মারা যায় না। ২০১০ সাল থেকে ৮ মিলিয়ন মানুষকে দারিদ্র্যের বাইরে নিয়ে আসা সম্ভব হয়েছে । বাংলাদেশ ইতিমধ্যে সফলভাবে এমডিজির লক্ষ্য সমুহ অর্জন করেছে এবং বর্তমানে টেকসই উন্নয়ন লক্ষ্য ( এসডিজি ) অর্জনে প্রতিশ্রুতিবদ্ধ । বাংলাদেশ পরবর্তী শতাব্দীতে নিজেকে সর্বাধিক উন্নত দেশ হিসাবে গড়ে তুলতে ডেল্টা প্ল্যান-২১০০ গ্রহণ করেছে। কোভিড়কালীন সময়েও বাংলাদেশ তার জিডিপি’র ধনাত্মক প্রবৃদ্ধি অর্জন করতে পেরেছে। বাংলাদেশ এখন অন্যান্য দেশের সাথে তার নিবিড় অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে সচেষ্ট রয়েছে। নিজ দেশে যেমন বিনিয়ােগ বৃদ্ধিতে বাংলাদেশ সকলকে আহ্বান জানাচ্ছে একই সময়ে বাংলাদেশও অন্যান্য দেশে বিনিয়ােগের বিষয়টি পর্যালােচনা করছে। উন্নয়নের বিস্ময় হিসেবে বাংলাদেশ সবাইকে স্বাগত জানায় তার অর্থনৈতিক অংশীদার হতে।

সেমিনারে উপস্থিত অতিথিরা বাংলাদেশ বিষয়ে তাঁদের ইতিবাচক ধারণা ব্যক্ত করে বাংলাদেশের অগ্রযাত্রার সাফল্য কামনা করেন । তাঁরা বাংলাদেশের নেতৃত্বে মাননীয় প্রধানমন্ত্রীর ভূয়সী প্রশংসা করে বলেন, যোগ্য নেতৃত্ব একটি রাষ্ট্রের উন্নতির অনিবার্য শর্য। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন বাংলাদেশের নেতৃত্বের সঠিক দিক নির্দেশনা এবং বাংলাদেশের সাধারণ মানুষের আন্তরিক প্রচেষ্টার ফল । অনুষ্ঠান স্থলে বিভিন্ন বাংলাদেশি পণ্য সামগ্রীর প্রদর্শনের আয়োজন করা হয় । আগত অতিথিরজ পণ্য সামগ্রী ঘুরে ঘুরে দেখেন এবং এই বিষয়ে তাঁদের অভিমত ব্যক্ত করন। সেমিনার শেষে একটি মনােজ্ঞ ভার্চুয়াল সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বাংলাদেশ বিষয়ক ভিডিও প্রদর্শন করা হয় । বাংলাদেশের সৃষ্টি সাংস্কৃতিক গােষ্ঠী ” চিত্রায়িত ও পরিবেশিত ভার্চুয়াল সাংস্কৃতিক অনুষ্ঠানটি দর্শকবৃন্দের কাছে বায়পক প্রসংসা অর্জন করে । অনুষ্ঠান শেষে আগত অতিথিদের আপ্যায়ন করানাে হয় এবং বাংলাদেশি বিভিন্ন পণ্য উপহার হিসেবে প্রদান করা হয়।