রফিকুল ইসলাম, চট্টগ্রাম: ৭ সেপ্টেম্বর ২০১৯ শনিবার চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলার উত্তরাংশে বিভিন্ন ইউনিয়নের ১৩টি শিক্ষা প্রতিষ্ঠানে রাঙ্গুনিয়া ‘ল’ স্টুডেন্টস এসোসিয়েশন এর উদ্যোগে প্রায় এক হাজারের অধিক বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ করা হয়। সকাল ১০টায় রাজানগর রানীরহাট ডিগ্রী কলেজে শুভ উদ্বোধন করা কর্মসূচিটি রাঙ্গুনিয়া মজুমদারখীল উচ্চ বিদ্যালয়ে পরিসমাপ্তি হয়।

“রাঙ্গুনিয়া ছাত্র সমিতি”, ” ১/২৪ সোস্যাল মুভমেন্ট”, “আমেরিকান কর্নার চট্টগ্রাম “, উপজেলা ও স্থানীয় প্রশাসন, শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদ, শিক্ষক- শিক্ষিকা-কর্মকতা-কর্মচারী, ছাত্র-ছাত্রীবৃন্দ, রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও ১নং রাজনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রকৌশলী সামশুল আলম তালুকদার, ৩নং স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রহিম উদ্দিন, সিটিজি ক্রাইম টিভির প্রতিনিধি আবু তৈয়ব, রাঙ্গুনিয়া ‘ল’ স্টুডেন্টস এসোসিয়েশনের উপদেষ্টা সুপ্রিম কোর্টের আইনজীবী এড.একেএম খাইরুদ্দিন মাহমুদ খোকন, সংগঠনের প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি এড. রাশেদ পারভেজ, সাবেক সাধারণ সম্পাদক মাইনুল, বর্তমান সভাপতি এড.উৎপল চক্রবর্তী, রাঙ্গুনিয়া ‘ল’ স্টুডেন্টস এসোসিয়েশনের বর্তমান সাধারণ সম্পাদক ও রাঙ্গুনিয়া ছাত্র সমিতির উদ্যোক্তা মোঃ রফিকুল ইসলাম, সংগঠনের সিনিয়র সভাপতি এড.ইমরান, সাগর ধর, খোরশেদ, আকতার, সাজ্জাদ, রাজেশ, সাহিদুল, ওয়াকিল প্রমুখসহ সংগঠনের সকল সদস্যবৃন্দের সহযোগিতায় এই বৃক্ষরোপন ও চারা বিতরণ কর্মসূচি সম্পন্ন হয়।