শিবব্রত গুহ, কোলকাতা, ভারত থেকে: বাংলা সিনেমার জগতে মহানায়ক উত্তম কুমার হলেন ধ্রুবতারা। তাঁর তুলনা মেলা ভার। ঠিক তেমনি বাংলা তথা ভারতীয় সংগীতের জগতে হেমন্ত মুখোপাধ্যায়ের নাম অবিস্মরণীয়। এই দুই কিংবদন্তি শিল্পীকে স্মরণ করা হয়েছে সংগীতের মাধ্যমে ৯ ই সেপ্টেম্বর ২০২১ বৃহস্পতিবারে রাত ৮ টায়। জীতা লাহিড়ী একজন বিখ্যাত সংগীত শিল্পী। তাঁর উদ্যোগে এই অনুষ্ঠান ফেসবুক লাইভের মাধ্যমে হয়েছিল জীতা লাহিড়ীর ফেসবুক থেকে।
এই অনুষ্ঠানের নাম ছিল একটু অবসর এর সন্ধ্যার আড্ডায় উত্তম কুমার ও হেমন্ত মুখোপাধ্যায়কে স্মরণ। এ এক অসাধারণ অনুষ্ঠান বললেও কম বলা হবে। মহানায়ক উত্তম কুমারের লিপে হেমন্ত মুখোপাধ্যায়ের নানা কালজয়ী গান দিয়ে সাজানো ছিল এই অনুষ্ঠান।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগীত শিল্পী অভিজীত পাল, পুষ্পিতা বোস গুহ, বাচিক শিল্পী মৌমিতা ভট্টাচার্য্য এবং সর্বোপরি জীতা লাহিড়ী। এক সংগীত মুখর সন্ধ্যা উপহার দেওয়ার জন্য ধন্যবাদ জানাই জীতা লাহিড়ীকে।