প্রবাস মেলা ডেস্ক: যুক্তরাষ্ট্রের সঙ্গে নির্ধারিত সংলাপে যোগ দিতে ইসলামাবাদ এসে পৌঁছেছে ইরানের প্রতিনিধি দল। ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের নেতৃত্বে আজ শনিবার স্থানীয় সময় দিবাগত রাত ২টা ৪০ মিনিটে ইসলামাদের রানওয়েতে প্রবেশ করে ইরানি প্রতিনিধিদের বহনকারী বিমানটি।
গালিবাফের নেতৃত্বাধীন এই দলটিতে রয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি, কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আবদোলনাসের হেম্মাতি, ইরানের সর্বোচ্চ নিরাপত্তা সংস্থা সুপ্রিম ন্যাশনাল ডিফেন্স কাউন্সিলের সচিব আলী আকবর আহমদিয়ান, উপপররাষ্ট্রমন্ত্রী কেজেম ঘারিবাবাদি, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসলাইল বাঘাইসহ মোট ৭১ জন কর্মকর্তা।
Arrival of the delegation of the Islamic Republic of Iran for Islamabad Talks pic.twitter.com/aJYU9cx5t2
— Ministry of Foreign Affairs – Pakistan (@ForeignOfficePk) April 10, 2026
ইসলাবাদ বিমানবন্দরে অবতরণের পর ইরানের প্রতিনিধি দলকে স্বাগত জানান পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার, জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিক, চিফ অব ডিফেন্স ফোর্সেস (সিডিএফ) ও সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনীর এবং স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি।
এক বিবৃতিতে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইরানের প্রতিনিধি দলকে স্বাগত জানানোর সময় পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার কুশল বিনিময়ের পাশপাশি একটি গঠনমূলক আলোচনার আশাবাদ এবং টেকসই সমাধানের লক্ষ্যে সংলাপ এগিয়ে নিতে পাকিস্তানের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন।