বনি সিংহ, কোলকাতা, ভারত থেকে: ৩০ অক্টোবর ২০২২, রবিবার অবনীন্দ্র সভাগৃহে ইন্ডিয়ান ডান্স সেন্টার আবৃত্তি বিভাগের আয়োজিত কবিতার সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। আবৃতি বিভাগের কর্ণধার প্রণামি ব্যানার্জি এর আগে প্রচুর অনুষ্ঠান করলেও এককভাবে প্রতিষ্ঠানের আবৃত্তি শিল্পীদের নিয়ে এই প্রথম প্রয়াস।

এদিনের সন্ধ্যায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ইমানুল হক, মুখ্য অতিথি ছিলেন নৃত্যশিল্পী প্রদীপ দে এবং বিশেষ অতিথি ছিলেন সাহিত্যিক প্রসেনজিৎ দাশগুপ্ত।

অনুষ্ঠানে শিশু শিল্পী থেকে বড়রা প্রত্যেকেই অসাধারণ কবিতা পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠানের আগত দর্শকদের মন ভরিয়ে রেখেছিলেন। দর্শক আসন ছিল পরিপূর্ণ। অংশগ্রহণে ছিলেন তন্ময় পাত্র, সৃজিতা পাইন, আদ্রিকা ঘোষ, আকৃতি মাঝি,ঐশানী ঘোষ, ঐশী নন্দী, অঞ্জিতা দাস, দেবদীপ চ্যাটার্জি, চিরশ্রী চ্যাটার্জী, মেহুলি রায়, সায়ন্তিকা সামন্ত, আনন্দী হালদার, সুজিত কুমার পাল,রিনা হাজরা, পুষ্পিতা নন্দী চ্যাটার্জ, দেবশ্রী বিশ্বাস, সংযুক্তা দাশগুপ্ত, পল্লবী হালদার, দেবস্মিতা চ্যাটার্জী, পাপড়ি দাশগুপ্ত, রমা ভট্টাচার্য, সীমা কুন্ডু ও সুমনা গুহ। সমগ্র অনুষ্ঠান পরিচালনায় ছিলেন কর্ণধার প্রণমি ব্যানার্জি।