প্রবাস মেলা ডেস্ক: ইতিহাস গড়ে শেষ ৩২ এ নাম লিখিয়েছে প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে আসা কেপ ভার্দে। শেষ ৩২-এ ওঠার লড়াইয়ে গ্রুপ পর্বের শেষ ম্যাচে মুখোমুখি হয়েছিল কেপ ভার্দে ও সৌদি আরব। তবে প্রথমার্ধ শেষে কোনো দলই গোল করতে পারেনি। দুই দলের জন্যই এটি ছিল বাঁচা-মরার ম্যাচ।
বিশ্বকাপে অভিষেকেই সবাইকে চমকে দিয়েছে কেপ ভার্দে। স্পেন ও উরুগুয়ের মতো শক্তিশালী দুই দলের বিপক্ষে ড্র করে তারা ফুটবল বিশ্বের নজর কেড়েছে। আফ্রিকার দেশটির জন্য এই ম্যাচে ড্র-ই শেষ ৩২ নিশ্চিত করার জন্য যথেষ্ট ছিল।
এদিকে, সৌদি আরবের সামনে জয়ের কোনো বিকল্প ছিল না। নকআউট পর্বে উঠতে হলে কেপ ভার্দেকে হারিয়েই টুর্নামেন্টে টিকে থাকার আশা বাঁচিয়ে রাখতে হতো। তবে শেষ পর্যন্ত ম্যাচটি গোলশূন্য ড্র হওয়ায় রানার্সআপ হয়েই শেষ ৩২ এ পা রেখেছে প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে আসা কেপ ভার্দে। আর গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে সৌদি আরব।