আখি সীমা কাওসার, রোম, ইতালি প্রতিনিধি: ইতালি বাংলা প্রেসক্লাবের কার্যনির্বাহী সভা অনুষ্ঠিত হয়েছে। রোমের ইউরো বাংলা রেস্টুরেন্টে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ইতালি বাংলা প্রেসক্লাবের সভাপতি খান রিপন। সাধারণ সম্পাদক এমডি রিয়াজ হোসেন এর পরিচালনায় সাংগঠনিক কার্যক্রম তুলে ধরেন সাংগঠনিক সম্পাদক শিমুল রহমান।
এ সময় বক্তব্য রাখেন যুগ্ম সাধারণ সম্পাদক আমির হোসেন লিটন, সাংস্কৃতিক সম্পাদক মনিকা ইসলাম, সদস্য আরিফুল হক।
এ সময় সকলের মতামতের ভিত্তিতে সংগঠনকে গতিশীল করতে সহ সভাপতি পদে মিলানের ডিবিসি প্রতিনিধি নাজমুল হোসেন, এবি২৪ এর চীফ রিপোর্টার আফজাল হোসেন রোমানকে সহ সভাপতি, মোল্লা মনির, তারেক হাসানকে সাংগঠনিক সম্পাদক, সাইফুল ইসলাম মুন্সিকে দপ্তর সম্পাদক, আরিফুল হককে প্রচার সম্পাদক ছাড়াও কার্য নির্বাহী সদস্য পদে লিটন চৌধুরী, ময়নুল হক, সদস্য পদে মনোনীত করা হয়।