জাহাঙ্গীর আলম সিকদার, লন্ডন, যুক্তরাজ্য প্রতিনিধি: ইতালি আওয়ামীলীগ সভাপতি হাজী ইদ্রিস ফরাজির লন্ডন আগমন উপলক্ষে ৬ সেপ্টেম্বর ২০২০, রবিবার এক মত বিনিময় সভা ইস্ট লন্ডনের স্থানীয় একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় হাজী ইদ্রিস ফরাজির সভাপতিত্বে কোরআন থেকে তেলাওয়াত করেন বাবুল মোড়ল এবং উপস্থাপনা করেন ব্রেসিয়া আওয়ামীলীগের সভাপতি অপু মাল।

হাজী ইদ্রিস ফরাজি ইতালি থেকে লন্ডনে তার ব্যক্তিগত সফরে এসে স্বজনদের সাথে দেখা করা ছাড়াও দলীয় নেতাকর্মীদের সাথে মত-বিনিময় করেন। তিনি বারবার প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহবান জানান। তিনি আরও বলেন রাজনীতির প্রতিদ্বন্দ্বিতা থাকা ভালো কিন্তু প্রতিহিংসা থাকা কোনভাবেই কাম্য নয়। তিনি সকলের কাছে তিলে তিলে গড়া ইতালি আওয়ামীলীগকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
দেশের স্বার্থে দলকে অক্ষুন্ন রাখতে আসন্ন সম্মেলনে সম্মিলিতভাবে কাউন্সিলের মাধ্যমে সেখানে সভাপতি এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হবে অথবা জননেত্রী শেখ হাসিনা যাকে দায়িত্ব দিবেন আমরা তাই মেনে নিব।

অনুষ্ঠানে এছাড়া অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, ন্যাশনাল মানি একচেঞ্জের স্বনামধন্য ডিরেক্টর ইকরাম ফরাজি, ইতালি আওয়ামীলীগ এর সহ-সভাপতি মিজানুর রহমান, আন্তর্জাতিক সম্পাদক রাজ বাবলা, গণসংযোগ বিষয়ক সম্পাদক মুজাফফর তালুকদার, সন্মানিত সদস্য মিজানুর রহমান, জাফর আহমেদ, শ্যামল বিশ্বাস, মোহাম্মদ আরজু, মোহাম্মদ স্বপন, ইতালি বোলজানোর আওয়ামীলীগ সদস্য মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, ইতালি মহিলা আওয়ামীলীগ সভাপতি ইয়াসমিন আক্তার রুজি, সহ সভাপতি শাহানাজ সুমি, সহ-সভাপতি সুমনা সুমি, সহ সভাপতি বিথি স্বপন, সাধারণ সম্পাদক নুরুল আমিন হাওলাদার মনফাল্কুনি, মিলান আওয়ামীলীগ হারিচ চৌধুরী, সাবেক সভাপতি হাবিবুল হক হাবিব, সাবেক সাধারণ সম্পাদক ব্রেসিয়া এবং সভাপতি ব্রেসিয়া প্রমূখ। পরিশেষে অনুষ্ঠিত মত বিনিময় সভা নৈশভোজের মধ্য দিয়েই সমাপ্ত হয়।