জাহাঙ্গীর আলম শিকদার, লন্ডন, যুক্তরাজ্য প্রতিনিধি: ৩১ মার্চ ২০১৯ রবিবার পূর্ব লন্ডনের স্থানীয় একটি রেস্টুরেন্টে ইতালিয়ান বাংলাদেশি ইউকে অর্গানাইজেশনের সাধারণ সভা অনুষ্ঠিত হয়। আলহাজ্ব সেলিম চৌধুরী অর্গানাইজেশন থেকে পদত্যাগ করায় শূন্য পদ পূরণে সাধারন সভা অনুষ্ঠিত হয়। শুরুতে মোক্তার হোসেনের সভাপতিত্বে এবং জহিরুল ইসলাম মৃধার উপস্থাপনায় কোরআন থেকে তেলাওয়াত করেন মোহাম্মেদ ফজলুল করীম।
সভায় স্বতঃস্ফূর্তভাবে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করার লক্ষে সবার সম্মিলিত সমর্থনে বর্তমান প্রধান উপদেষ্টা জনাব জাকির হোসেনকে সভাপতি এবং মোহাম্মেদ ফজলুল করীমকে প্রধান উপদেষ্টা গঠন করেন এবং পরবর্তীতে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করে অভিষেকের মাধ্যমে ঘোষণা দেওয়া হবে বলেন অর্গানাইজেশনের নতুন সভাপতি।
অনুষ্ঠানে বক্তব্য দেন কাজী বোরহানুজ্জামান, ওয়াহীদুজ্জামান দাদন, রফিকুল ইসলাম রবি, আবুল কাশেম রতন, মামুনুর রশীদ সহ অনেকে। পরিশেষে খাবার পরিবেশণের মধ্য দিয়ে সভার সমাপ্তি হয় ।