আখি সীমা কাওসার, রোম, ইতালি প্রতিনিধি: ফ্রি ফ্রি প্যালেস্টাইন স্লোগানে মুখরিত হয়ে ওঠে রোমের পিয়াসসা ভিতোরিও পার্ক; যেখানে অনুষ্ঠিত হয় গাজা যুদ্ধবিরোধী এক বিশাল প্রতিবাদ সমাবেশ। এই আয়োজনে প্রবাসী বাংলাদেশিদের পাশাপাশি বিভিন্ন মুসলিম দেশের প্রবাসীরাও অংশ নেন।
সমাবেশে প্রবাসী কল্যাণ পরিষদ ও কেরানীগঞ্জ সমিতি, ধুমকেতু Social Organization সহ আরও অনেক মুসলিম আঞ্চলিক সংগঠনের নেতৃবৃন্দ সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। প্রবাসী কল্যাণ পরিষদ ইফতার, ব্যানার নিয়ে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক আতিকুর রহমান রাসেল, সিনিয়র সহ-সভাপতি লায়লা, সহ-সভাপতি খলিল কাউসার শাহীন, সহ-সভাপতি আঁখি সীমা কাওসারসহ আরও অনেকে।
চোখে পড়ার মতো ছিল প্রবাসী বাংলাদেশি নারী-পুরুষ এবং শিশুদের উপস্থিতি। সবার মুখে ছিল একই দাবি— “গাজার উপর আগ্রাসন বন্ধ করো”। বক্তারা বলেন, যতদিন না যুদ্ধ বন্ধ হবে, ততদিন এই প্রতিবাদ চলবে। বাচ্চাদের মুখে ইতালির প্রধানমন্ত্রী জর্জা মেলোনিকে আহ্বান জানানো হয়, যেন এই যুদ্ধবন্দে তার ভূমিকা থাকে। তিনি যেন শীঘ্রই গাজার যুদ্ধবন্দের উদ্যোগে প্রভাবশালী দেশগুলোর সাথে আলোচনা করেন।
সমাবেশে মহিলা সমাজকল্যাণ সমিতি, মানিকগঞ্জ জেলা সমিতি, ধুমকেতু সোশ্যাল অর্গানাইজেশনসহ রোমের বিভিন্ন সামাজিক ও আঞ্চলিক রাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। স্কুল-কলেজের শিক্ষার্থীরাও এই মানবিক আন্দোলনে যুক্ত হয়ে তাদের অবস্থান জানায়।
এই শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিরা গাজায় যুদ্ধবিরোধী অবস্থান ও মানবতার পক্ষে তাদের সংহতি জানান।তারা এও প্রত্যাশা করে, প্রবাসে প্রভাবশালী দেশগুলোর সহযোগিতায় শীঘ্রই এই অমানবিক হত্যাযুদ্ধের অবসান ঘটবে। তারা কেউই আর কোনো ছোট ছোট বাচ্চার হত্যার দৃশ্য দেখতে চায় না। এটা খুবই অমানবিক। প্রভাবশালী দেশগুলোর বিবেক কথা বলবে বলে প্রত্যাশা করেন সবাই।
তারা সবাই পৃথিবীতে যুদ্ধ চায় না, শান্তি চায়—বলে স্লোগান দিতে থাকে।