আখি সীমা কাওসার, রোম, ইতালি প্রতিনিধি: সিয়াম সাধনার মাস রমজান মাস। এই মাসটিতে পবিত্র কোরআন নাজিল হয়েছে। তাই মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় অনুভূতির মাস রোজার মাস। দীর্ঘ ১ মাস সিয়াম সাধনার পর আকাশে চাঁদ দেখার পরে ঈদের দিন হলো মুসলিম উম্মার সবচেয়ে আনন্দের একটি দিন। সে আনন্দ তিন দিন পর্যন্ত ভাগাভাগি করে মুসলিম উম্মাহ।

রমজান মাস আত্মশুদ্ধির মাস। যত পারো আল্লাহর দরবারে সেজদা কর, ফিতরা যাকাত গরিব-দুঃখীদের মাঝে বিলিয়ে দাও। নিজের জন্য, আত্মীয়-স্বজন, সন্তান, স্বামী, কবরবাসীদের জন্য দোয়া চাওয়া ক্ষমা প্রার্থনা করার মাস। সবচেয়ে বড় অর্জন আল্লাহর সন্তুষ্টি লাভ।
এই পবিত্র সংযমের মাসে ভ্রাতৃত্বের বন্ধন ও সম্পর্ককে সুমধুর বন্ধনে মহান আল্লাহ্র সন্তুষ্টির লাভের জন্য রোজাদারদের সম্মানে প্রতি বছরের মতো এবারও ইতালি প্রবাসী নারীদের সর্ববৃহৎ সংগঠন মহিলা সমাজ কল্যাণ সমিতি ইতালি’র উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার রোমের স্হানীয় একটি রেস্টুরেন্টের হলরুমে আয়োজিত ইফতার মাহফিলে সকল রোজাদার মহিলাদের মধ্যে রোমের সুপরিচিত নারী হুজুর খ্যাত দুই নারী বক্তার মুখে রোজার বরকতের বয়ান এবং ইহকাল ও পরকালের মুসলিম নারীদের সুপথে চলার বয়ান শুনেন। সংগঠনের সভাপতি লায়লা শাহ্’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৈয়দা শামীমা জামানের পরিচালনায় সংগঠনের ৬০ জন সদস্য অংশগ্রহণ করেন।

সংক্ষিপ্ত বক্তব্যে সংঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক প্রবাসে বাংলাদেশের সুনাম অক্ষুন্ন রাখা এবং প্রবাসীদের সহযোগিতায় নারীরাও বিভিন্ন কর্মক্ষেত্রে এগিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয়ের লক্ষ্যে সকলের সহযোগিতা কামনা করেন। একই সঙ্গে রোমে সুন্দর বাংলাদেশী কমিউনিটি হিসেবে মিলেমিশে বসবাস করার জন্য এবং বিশ্ব মুসলিম উম্মার শান্তি কামনা করে আল্লাহ তায়ালার দরবারে ইফতারের পূর্বে মোনাজাতের মাধ্যমে দোয়া চেয়ে, সকলের প্রতি আহ্বান জানান আমরা মুসলমান সকল কিছু ভুলে মিলেমিশে বিদেশের মাটিতে নিজেদের উন্নয়নে কাজ করি, আমাদের উন্নয়ন হলেই দেশের উন্নয়ন হবে।
শেষে ইফতার পূর্বে ইতালিসহ সারা বিশ্বের সকল মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।